বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সিদ্ধেশ্বরী উচ্চ বালক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডায়াবেটিক, শিশু, ডেন্টাল, খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

উক্ত ক্যাম্পে প্রায় ৬০০ রোগীকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা ও ডায়াবেটলজিষ্ট চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন। ডেন্টিস্ট এর মাধ্যমে ২০০ রোগীকে ডেন্টাল চেক-আপ সহ শিশুদের দাঁত তোলা হয়। শিশুরোগ বিশেষজ্ঞ প্রায় ১৫০ শিশু রোগীকে চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।

222

ডায়াটেশিয়ান এর মাধ্যমে প্রায় ১০০ রোগীকে বিভিন্ন ধরনের ডায়েট পরামর্শ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন প্যাথলজি ও ইমেজিং পরীক্ষা-নীরিক্ষা ও ঔষধের উপর বিশেষ ছাড় দেওয়া হয়।

ক্যাম্প উদ্বোধন করেন প্রফেসর ডাঃ এম. এ. আজিজ, মহাসচিব (স্বাচিপ), অধ্যক্ষ, ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ। বিশেষ অতিথি ছিলেন ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ জাহেদুল আলম, উপ-পরিচালক ডাঃ সৈয়দ ইশতিয়াক আহমেদ।

111

এছাড়াও উক্ত স্কুলের গভর্নিংবডির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিশনার মুন্সী কামরুজ্জামান কাজল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদউজ্জামান সহ স্কুলের সকল শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

ক্যাম্প পরিদর্শন করে অতিথীগণ ব্যাপক উচ্ছাস প্রকাশ করেন।

উক্ত ক্যাম্পে ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চীফ অপারেশনাল অফিসার ডাঃ নাজমুল হাসান ক্যাম্পে আগত রোগীদের সাথে কথা বলেন ও চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

37 thoughts on “মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত”

  1. ফ্রি পাওয়ার যোগ্যতা নাই পাবলিকের।
    যত্তসব ফাওল কাজ। ফ্রি মাইর খেয়ে সব সমান হয়ে যাচ্ছে!!

    1. গরীব হলেই তাকে সার্ভিস দিলে মনুষ্যত্ব দেখানো হয়ে যাবে তার কোনো যৌক্তিকতা আমাদের দেশে নেই। আমদের কতো স্যারকে দেখেছি সার্ভিস দিয়ে বেড়াতে, কতো জটিল রোগীকে সুস্থতায় ভূমিকা রাখতে। অথচ সেইসব মানুষেরা স্যারদেরকে লিফটেও জায়গা ছাড়েনা।

  2. ফ্রি চিকিৎসা চালু আছে বলেই আবালরা মনে করে চিকিৎসা সেবা ফ্রিতে দেওয়ার জিনিস..
    আপনারা ফ্রি সার্ভিস দেন মানবতার কারণে.
    আর আবাল মার্কা লোক গুলা ফ্রি পাইতে পাইতে এমন অবস্থা হইছে
    চেম্বারে ফ্রিতে চিকিৎসা না দিলে গলাবাজি করে..
    ডাক্তারদের নামমাত্র ফি নিয়া কথা বলে…
    সরকারের আমলারা ফি নির্ধারণ করে দিতে মরিয়া হয়ে ওঠে..
    দয়া করে ফ্রিতে সেবা বন্ধ করেন,

  3. কোনো কিছু ফাও দেয়ার ঠিক না। সব কিছুর বিনিময় থাকা উচিত।তাহলে উভয়ের মূল্য থাকে।

  4. এত কথা বলে লাভ কি তাহলে??? নিজেরাই তো চিকিৎসা ফ্রি করার বিজ্ঞাপন দিচ্ছি।লাভ হইছে ওই হাসপাতালের আর কিছুই না। চিকিৎসা আমরা নিজেরাই সস্তা বানাই দিছি।

  5. ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়া বাংলাদেশে আর কোন কোন পেশাজীবীরা কি কিছু ফ্রী দিয়েছে, জানলে জানান।

    এজন্যই পাবলিক পাত্তা দোয়না

  6. এই গুলা করেই ডাক্তার রা নিজেদের অধিকার নিজেই অন্যের হাতে দিচ্ছে

  7. আবার? এতো মাইর হজম করেন কেমনে আপনারা? মানতে পারলাম না,এইভাবে চললে সারাজীবন মাইর ই খাইতে হবে ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।