বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভাল চিকিৎসার মাশুল কত? : নৈতিক/ অনৈতিক (পর্ব -১)

 

12743801_956423874447138_6018468998613463380_n

অধ্যাপক মো: রফিকুল ইসলাম

অধ্যাপক মো: রফিকুল ইসলাম এর কলাম থেকে …

আমাদের ইন্টার্নি সময়ে কেউ ইচ্ছে করলে যেকোন ‘মেজর’ বিষয়ে ৬ মাস একটানা ডিউটি করে সার্টিফিকেট নিতে পারতো।পরবর্তী কালে সেই সার্টিফিকেটের ফটোকপি দিয়ে পৃথিবীর বিভিন্ন ভার্সিটিতে ‘মাগনা’ উচ্চশিক্ষার জন্য কতো যে চিঠি-পত্র লেখলাম, “ডিয়ার স্যার, আমি একজন গরীব দেশের মেধাবী ছাত্র…….দয়া করে একটা সুযোগ দিলে…..?” সব পত্রেরই উত্তর পেয়েছি(ওরা আসলেই ভদ্রলোক), “রিগ্রেট স্যার, সরি আমাদের ফান্ড নাই….।”

 

ইন্টার্নিতে পছন্দ হিসেবে আমি বেছে নিয়েছিলাম সার্জারি।মন-প্রাণ দিয়ে, হাতে-কলমে কাজটা শেখার চেষ্টা করছি।প্রফেসর, রেজিষ্ট্রার, সি এ, সতীর্থ, সবার সহযোগিতায় ভালোই শেখা হচ্ছে। ফোঁড়া কাটা, লাইপোমা, মুসলমানী তো ডাল ভাত, মাশাল্লাহ কয়েকটা এপেন্ডিসেক্টমি ও করে ফেলেছি।

 

আমাদের প্রফেসরের বাড়ি সিলেটে। নাম কবিরুদ্দিন আহমেদ।মেডিকেলে কোন ব্যাচে একই নামের একাধিক ব্যক্তি থাকলে সহজভাবে চেনার জন্য সতীর্থ’রা তাদের অদ্ভুত অদ্ভুত ‘নাম’ লাগিয়ে দেয়(ছাত্ররাও এই দুষ্টুমি করে)। এই ফর্মূলায় স্যারের নাম ছিলো “জেন্টেল কবির” স্যার।স্যারের আরেকটা সদগুণ (অথবা মুদ্রাদোষ) ছিলো তিনি সকলকে ‘ভাই’ বলে সম্বোধন করতেন। হাসপাতালের নতুন বিল্ডিং এর পেয়িং ওয়ার্ডে একজন ‘ইনডিরেক্ট ইংগুইনাল হার্নিয়া’র রোগী ভর্তি হলেন।ঐ বিছানাটার দায়িত্বে ছিলাম আমি।অপারেশান পূর্ববর্তী প্রয়োজনীয় ব্যবস্থাদি দিয়ে তাকে সার্জারির জন্য তৈরী করছি।একদিন রোগীর এক আত্মীয়ের আচরণে ভীষণ মর্মাহত হলাম।ওদের বাড়ি সিলেটে। সিলেটি ভাষায় বলছে, “আমরা জেনেছি আপনার বাড়িও নাকি সিলেট।”

“জ্বী”। আমার সরল জবাব।
” আমাদের সৌভাগ্য স্যারের সাথে আরেকজন দেশী ডাক্তার পেয়ে গেলাম।”
“দেশী না হলেও আমাদের সেবা একই হবে।” আমি নির্লিপ্ত। অনেক ফালতু কথাবার্তার পরে লোকটা পকেট থেকে একটা ২০ টাকার নোট আমার হাতে ধরিয়ে দিতে চেষ্টা করলো।
“এটা কি?”
“আমাদের রোগীকে ‘একটু ভালো’ ভাবে দেখবেন।”
টাকাটা তাকে ফিরিয়ে দিলাম।রাগে, অপমানে জ্বলতে লাগলাম।(তখন সাধারণ ডাক্তারদের ‘ভিজিট ছিলো’ ৫০-১০০ টাকা।স্যাররা নিতেন ২০০-৩০০ টাকা)কম বয়সের বিচার-বিবেচনায় এটাকে ডাক্তারি পেশার অপমান মনে হলো।অপমানটা সহজে হজম করতে পারলাম না।সিস্টারকে আদেশ দিলাম এই রোগীর ফাইল ‘ক্লোজ’ করে দিতে।আমি ‘ডিসচার্জ লেটার’ লেখতে শুরু করলাম।
“স্যার আমাদের ভুল হয়ে গেছে।মাফ করে দেন।”
“এইতো ‘ভাল’ চিকিৎসার ব্যবস্থা করছি।”

 

স্বদেশীদের প্রতি দুনিয়ার সব মানুষই একটু দুর্বল থাকে, থাকে সদয়।আমিও এর বাইরে ছিলাম না।আর এই দেশী অর্ধ-শিক্ষিত লোকটা কিনা আমাকে টাকা ‘ঘুষ’ দিয়ে অপমান করতে পারলো? আমার রাগের পারদ চড়তেই লাগলো।

‘ক্লোজড’ ফাইল গেলো সি, এ,’র কাছে।তিনি আমাকে আবেগের রাশ টেনে ব্যাপারটা মিটিয়ে ফেলতে উপদেশ দিলেন।আমি নাছোড়বান্দা। শেষমেশ তিনি নিজে স্যারের কাছে ফাইল নিয়ে গেলেন।

 

“ভাই রফিক, দেখুন আপনারা এখন তরুণ! রক্ত গরম।জীবনে এর চেয়ে আরও অনেক বড় অনৈতিক, অন্যায় কর্ম চোখ বুঝে সহ্য করতে হবে ভাই। অবুঝ, বেয়াকুফ লোকজন।এরা অন্য অফিসে যেভাবে কাজ আদায়ের জন্য তদবির করে এখানেও তাই করেছে। আপনি ভাই এদের মাফ করে দেন। কাল ও,টি’র জন্য ‘রেডি’ করেন।” নীতিকথার ফাঁক-ফোকর নিয়ে স্যারের নাতিদীর্ঘ লেকচারেও আমার মনোকষ্ট দূরীভূত হলো না।

 

 

আমার অপমানের কারণটা কেউ বুঝলো না।দেবতূল্য ডাকতারদের ঘুষ সাধা! বন্ধু রিয়াজকে ঐ রোগীর ভার বুঝিয়ে দিয়ে চলে গেলাম নদীর কাছে। নদী আমার প্রেমিকার নাম নয়। বুড়িগংগা নদী, যার তীর ঘেঁষে আমাদের হাসপাতাল।কারণ গ্রামের ছেলে বলে আমি জানি জল আর জলের সোহাগ মাখা লিলুয়া বায়ূর পরশে সব জ্বালার হয় উপসম।

তবে আমার শেষ ভরসার আলোটা একেবারেই নিভে যায় নি।রিয়াজকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিয়েছিলাম।সে জানালো যে, অপারেশনটা করেছে সি,এ, হুজুর ফারুক ভাই।স্যার নিজে করেন নি। আমরা কানাঘুষো শুনতাম যে, শ্রদ্ধ্যেয় স্যাররা নাকি যারা চেম্বারে পকেট ভরে টাকা দেন শুধু তাদের রোগির দেহেই নিজের হাতে ছুরি চালান।
(সমাপ্ত)

 
লেখকঃ অধ্যাপক  মো: রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল।
১৪/৬/১৭

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।