মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

ভারতের ডাক্তারদের অবৈধভাবে দেশে রোগী দেখার সুযোগ করে দিচ্ছে বিএমটিএ নামের নামসর্বস্ব সংগঠন!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ৪:২৭ · ২ মিনিটে পড়ুন
ভারতের ডাক্তারদের অবৈধভাবে দেশে রোগী দেখার সুযোগ করে দিচ্ছে বিএমটিএ নামের নামসর্বস্ব সংগঠন!
লেখার আকার

মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর থেকে ভারতের চিকিৎসা পর্যটন খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমে গেছে বাংলাদেশীদের চিকিৎসা সেবা নিতে ভারত যাওয়ার আগ্রহ। বাংলাদেশীদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসছে চীন, সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রগুলো।

এ অবস্থায়ই বাংলাদেশী রোগীদের ভারত পুনরায় ভারত নির্ভর করতে ভারতের চিকিৎসকদের অনেকটা অবৈধভাবে বাংলাদেশে রোগী দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশন (বিএমটিএ) নামের নামসর্বস্ব এক সংগঠন! ‘ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম কনফারেন্স-২০২৫’ নামে এ আয়োজন করেছে সংগঠনটি!

জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে ড্যাফোডিল প্লাজায় এ কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। এ কনফারেন্সের স্পন্সরদের মধ্যে অন্যতম ইয়াশোধা হাসপাতাল, মিলান ফার্টিলিটি সেন্টার, কেপিজে হেলথকেয়ার; সবগুলো প্রতিষ্ঠানই ভারতীয়!

সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে প্রাপ্ত নাম্বারে রোগী সেজে ফোন দিলে আয়োজনের বিষয়ে সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে তাদের নিবন্ধন ও বৈধতার বিষয়ে জানতে চাইলে প্ল্যাটফর্ম প্রতিবেদকের কল কেটে দেয়া হয়। বেশ কয়েকবার চেষ্টা করেও পুনরায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দেশের আইনানুযায়ী, দেশে বিদেশি ডাক্তারদের কাজ করার জন্য অনুমতি পেতে গেলে তাদের জন্য মোট ১২টি ধারা সম্বলিত নীতিমালার অধীনে অস্থায়ী নিবন্ধন নিতে হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশন নামের ফেসবুক পেজটি চালু করা হয় আওয়ামী সরকারের পতন পরবর্তী সময়ে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ২২ তারিখে।

গতবছরের ২২ সেপ্টেম্বর খোলা হয় ‘বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশন’ নামের সংগঠনের এ পেজ

এ সংগঠনের ফেসবুক পেজে শেয়ার করা আছে মায়ামি সংবাদ নামের নিউজ পোর্টলের কিছু সংবাদ। তবে সংবাদগুলোর বেশিরভাগই সংগঠনের প্রেস সেক্রেটারি দাউদ আরমানের লেখা!

সংগঠনটির প্রেস সেক্রেটারি দাউদ আরমানের লেখা সংবাদ

তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের পোস্ট থেকে জানা যায়, তাদের সাথে ভারতীয় বিভিন্ন হাসপাতাল, আইভিএফ সেন্টার, ফার্টিলিটি সেন্টারের সাথে নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়! এগুলোর মধ্যে আছে মানিপাল হেলথ এন্টারপ্রাইজ, জেআইএমএস হাসপাতাল, কলকাতার বিরালা ফার্টিলিটি সেন্টার।

এমন আয়োজনকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকি মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাপক প্রচার-প্রচারণার জন্য রোগীরা ভারতে চিকিৎসা সেবা নিতে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কাঙ্ক্ষিত সেবা পায় না। পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ হারায় বাংলাদেশ। এভাবে চলতে থাকলে বাংলাদেশকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলার স্বপ্নও স্বপ্ন হয়ে থাকবে বলে মনে করে অতিদ্রুত এমন আয়োজন বন্ধের দাবি করেছেন তারা।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।