মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ · ৪ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

বিনা দোষে অভিযুক্ত ডা:তপন কুমার মন্ডলকে মামলা থেকে অব্যাহতি দিলো আদালত

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ৯ জানুয়ারি ২০২০, ৫:৫৫ · ২ মিনিটে পড়ুন
বিনা দোষে অভিযুক্ত ডা:তপন কুমার মন্ডলকে মামলা থেকে অব্যাহতি দিলো আদালত
লেখার আকার

৯ই জানুয়ারি,বৃহস্পতিবার,২০২০

অবশেষে বিনা দোষে অভিযুক্ত ডা:তপন কুমার মন্ডলকে হয়রানি মূলক মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন আদালত।৯ই জানুয়ারি,  বৃহস্পতিবার বিজ্ঞ আদালত এই রায় দেয়।

উল্লেখ্য গত ২০শে মে, গোপালগঞ্জ সদর হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশনের দিন সকালে হাসপাতালের এক নার্স ভুল করে সারজেল (গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন) এর পরিবর্তে সারভেক(মাসল রিল্যাক্স্যান্ট, যেটা জেনারেল এনাস্থেসিয়ায় দেয়া হয়) রোগীর ভেইনে পুশ করে।
অল্প সময়ের মাঝেই রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
ডা:তপন কুমার মন্ডলের তত্ত্বাবধানে রোগী থাকায়,  উক্ত ঘটনায় রোগীর স্বজনেরা ডা:তপন কুমার মন্ডল ও নার্সকে আসামী করে মামলা দায়ের করে, আসামীরা হাইকোর্টে জামিন আবেদন করে দুই মাসের জামিন নেন নার্স ও চিকিৎসক।কিন্তু গত ৭ই জুলাই ২০১৯ তারিখে গোপালগঞ্জের আদালত ডা:তপন কুমার মন্ডলকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে।উক্ত ঘটনায় সেসময় বি এম এ (বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন) সহ বিভিন্ন সংগঠন ও মেডিকেলের সাধারণ ছাত্র-ছাত্রীরা এই মিথ্যা মামলার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে। সরকারের সুদৃষ্টি কামনা করে আন্দোলন করে শিক্ষার্থী যেন এই মিথ্যা এই মামলা থেকে ডা:তপন কুমার মন্ডলকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য ডা:তপন কুমার মন্ডল শেরে বাংলা মেডিকেল কলেজের ২৭ তম ব্যাচের ছাত্র ছিলেন। বর্তমানে গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজে সার্জন বিভাগের সহকারী অধ্যাপক।

স্টাফ রিপোর্টার
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।