সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩, ১৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএমডিএস স্টুডেন্টস উইং এর উদ্যোগে আয়োজিত ফ্রি টেলিমেডিসিন সেবা

প্ল্যাটফর্ম নিউজ, ১২ই মে ২০২১, বুধবার

ঢাকার অতি নিকট জেলা মুন্সিগঞ্জ এর স্থানীয় চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন “বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির (বিএমডিএস)” অঙ্গ সংগঠন “বিএমডিএস স্টুডেন্টস উইং” এর উদ্যোগে আয়োজন করা হয়েছে “ফ্রি টেলিমেডিসিন সেবার”।

মুন্সিগঞ্জ জেলা তথা সমগ্র জনসাধারণের কথা ভেবে করোনার শুরু থেকেই কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র সংগঠন “বিক্রমপুর- মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”। এরই ধারাবাহিকতায় “বিএমডিএস স্টুডেন্টস উইং” এর উদ্যোগে বিএমডিএস এর চিকিৎসকেরা বিনা পারিশ্রমিকে ২৪ ঘন্টা ফ্রি টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন জনসাধারণকে। করোনার উপসর্গ থাকা স্বত্বেও সঠিক পরামর্শের অভাবে অনেকেই বুঝতে পারছে না কখন হাসপাতালে যেতে হবে অথবা কোন সময় কোন চিকিৎসা গ্রহণ করতে হবে। বিএমডিএস স্টুডেন্টস উইং এর এই উদ্যোগের মূল লক্ষ্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা। আতংকিত না হয়ে সঠিক সময়ে সঠিক পরামর্শ দেয়া।

জনসাধারণের উদ্দ্যেশে বিএমডিএস এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. রাশেদ আহমেদ বলেন, “মুন্সীগঞ্জ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এর মধ্যে টেলিমেডিসিন সেবা একটি। করোনার কারণে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারছি না তবে আমরা থেমেও নেই। কোভিড সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সরাসরি টেলিফোনে সেবা দিচ্ছি। এর মধ্যেই আমরা জেলা পর্যায়ের হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী দিয়েছি এছাড়াও আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যেয়ে হেলথ্ ক্যাম্প করার পরিকল্পনা করেছি।”

বিএমডিএস কেন্দ্রীয় কমিটির আরেক সহ-সভাপতি ডা. এস এম রাশেদুল হাসান বলেন, “মুন্সীগঞ্জের মানুষদের স্বাস্থ্যসেবা উন্নয়নে বিএমডিএস সবসময়ই সদা তৎপর। মানুষের চিকিৎসা ভোগান্তি কমাতে আমরা এর আগেও টেলিমেডিসিন সেবা প্রদান করেছি। করোনার দ্বিতীয় ঢেউ এখনো চলমান এমতাবস্থায় সাধারণ মানুষদের মধ্যে এখনো করোনা নিয়ে দেখা যাচ্ছে চিকিৎসা ভীতি। জনসাধারণকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে এবং করোনা ভীতি কমিয়ে সচেতন করাই আমাদের উদ্দেশ্য।”

বিএমডিএস টেলিমেডিসিন সেবার প্রধান সমন্বয়ক ও স্টুডেন্ট উইং এর উপদেষ্টা আবদুল মোমেন খান বলেন, “আমাদের এ সংগঠনটি তৈরি করা হয়েছে মুন্সীগঞ্জের সমস্ত ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে দাঁড় করানোর জন্য। আমরা সবাই সব সময় বিক্রমপুরের পাশে থাকতে চাই। আমাদের এই ছোট ছোট কাজের মাধ্যমে বিএমডিএস এর কার্যক্রম ভবিষ্যতে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।”

কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে চিকিৎসকেরা কাজ করে যাচ্ছেন করোনা সংক্রমণের শুরু থেকেই। করোনার শুরু থেকেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে বিএমডিএস। ইতোমধ্যে বিএমডিএস এর ডাক্তারগণের পরিচালনায় মুন্সীগঞ্জে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন, চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরন এবং প্রায় ২৫ জন চিকিৎসকের সমন্বয়ে গড়া একটি টিমের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান করা হচ্ছে, যেখানে এ যাবৎ প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়ে উপকৃত হয়েছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine – TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা তহবিলের ১ শতাংশেরও কম ব্যয় করা হয়। এমন সময়ে,

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।