মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

বিএমএ খুলনা শাখার উদ্যোগে ডা. মীমের উপর হামলা অসদাচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০১৫, ৭:২০ · ১ মিনিটে পড়ুন
বিএমএ খুলনা শাখার উদ্যোগে ডা. মীমের উপর হামলা অসদাচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালিত
লেখার আকার

হলুদ সাংবাদিকতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মীম এর উপর বগত ২৮.০৭.২০১৫ মঙ্গলবার দুপুরে যমুনা গ্রুপ এর মালিক নামধারী বহিরাগতরা হামলা, অসদাচরণ ও মানসিকভাবে লাঞ্ছিত করার মধ্য দিয়ে যে সন্ত্রাস সৃষ্টি করে তার প্রতিবাদে আজ ১ আগস্ট ২০১৫ শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে চিকিৎসকদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
11059852_1003812903004754_8757909463669364731_oখুলনা বিভাগের বিএমএ চত্বর, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা যুগান্তর পত্রিকার ডা. মীম সম্পর্কে হলুদ সাংবাদিকতার নমুনা এবং যমুনা গ্রুপের মালিকের তার সাথে অসদাচরণের বর্ণনা তুলে ধরেন।

11802575_1003813203004724_150670214904001986_oএরপর তারা ‘দৈনিক যুগান্তর’ পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান। তারা এই কর্মসূচীর সমর্থনে বিএমএ এর অন্যান্য বিভাগের সকল জেলা শাখাতে উল্লেখিত প্রতিবাদসহ চিকিৎসকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে নবীন প্রবীণ সকল চিকিৎসককে এই কর্মসূচী পালনের আহ্বান জানান।

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।