মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
হেলথ টিপস

বারবার খাওয়া হতে পারে স্বাস্থ্যের পক্ষে উপকারী!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৭, ১১:০১ · হালনাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৭ · ২ মিনিটে পড়ুন
বারবার খাওয়া হতে পারে স্বাস্থ্যের পক্ষে উপকারী!
লেখার আকার

American Heart Association এর সাম্প্রতিক একটি গবেষণা অনুসারে খাবার গ্রহনের সময়ের সাথে হৃদরোগের সম্পর্ক পাওয়া গেছে। দেখা গেছে মানুষ কখন এবং কত সময় পর পর কি ধরনের খাবার খায় তার সাথে হৃদরোগ, স্থুলতা, ডায়াবেটিস ইত্যাদি রোগের সম্পর্ক রয়েছে।

এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো সকালের খাবার। যারা সকালের খাবার বাদ দেয় তাদের সারাদিনের গৃহীত খাবারে এনার্জির পরিমান যারা সকালে খাবার খায় তাদের চেয়ে বেশি! এছাড়াও যারা সকালে খাবার বাদ দেয় তাদের অনেক ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি থেকে যায়। সকালের খাবার বাদ দেয়ার সাথে মোটা হবার সম্পর্ক আরো অনেক গবেষণাতেই প্রমানিত হয়েছে। একটি মেটা এনালাইসিসে দেখা যায় যে গ্রুপে সকালের খাবার বাদ দেবার প্রবণতা যত বেশি তারা তত বেশি মোটা বা Obese । এছাড়াও সকালের খাবার বাদ দেবার সাথে শর্করাজাতীয় খাদ্যের বিপাক ক্রিয়ার সমস্যা, টাইপ ২ ডায়বেটিস হবার প্রবণতা, হৃদরোগ ও স্ট্রোক এর সম্পর্ক আছে। দেখা গেছে যারা প্রতিদিন নিয়মিতভাবে সকালের নাস্তা খাচ্ছে তাদের রক্তে LDL (ক্ষতিকারক চর্বি) এর পরিমান কম, উচ্চরক্তচাপ হবার প্রবণতা কম।

গবেষণাটিতে আরো উল্লেখ করা হয়েছে যারা যত ঘন ঘন খাবার খান তার মোটা হবার সম্ভাবনা তত কম! যারা দিনে ৪ বার বা তার বেশি খাবার খান তাদের মোটা হবার প্রবণতা যারা ৩ বার বা তার কম বেলা খাবার খান তাদের তুলনায় প্রায় অর্ধেক।

যারা বেশি রাত করে বা গভীর রাতে খান তাদেরও মোটা হবার প্রবণতা অন্যদের তুলনায় বেশি। রাতে দেরি করা খাওয়া বা গভীর রাতে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সুতরাং বারবার কিন্তু অল্প করে সুষম খাবার খাওয়ার উপরে জোর দিন এবং হৃদরোগ ও ডায়াবেটিস এর মত দীর্ঘমেয়াদী রোগ এর প্রকোপ থেকে বাঁচুন।

লেখকঃ ডা. মারুফুর রহমান অপু
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্ক্যাবিস: একটি চর্মরোগ

স্ক্যাবিস (Scabies) হলো একটি সাধারণ কিন্তু অত্যন্ত বিরক্তিকর চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র আকারের পরজীবী মাইটের (mite) আক্রমণে হয়। এটি একটি সংক্রামক রোগ, যা সরাসরি শারীরিক সংস্পর্শ অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড়, বিছানা বা তোয়ালে থেকে ছড়াতে পারে। স্ক্যাবিস…

১৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

বাংলাদেশে প্রথম ৫ জন রোগীর মধ্যে রিও ভাইরাস শনাক্ত

দেশে প্রথম বারে ৫ জন রোগীর রিও ভাইরাস শনাক্ত করা গেছে। এই ভাইরাস নিশ্চিত ভাবে শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে তেমন কোনো জটিলতা সৃষ্টি হয় নি এবং রোগীরা নিশ্চিন্তে বাড়ি চলে গেছে। তবে আমাদের…

১০ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

‘প্যারাসিটামল’ অনেক সময় পেটব্যথাজনিত সমস্যা সৃষ্টি করতে পারে।

প্যারাসিটামল একটি বহুল ব্যবহৃত ওষুধ যা মূলত জ্বর এবং মৃদু থেকে মাঝারি ব্যথা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। এটি একটি অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক ওষুধ হিসেবে পরিচিত। যদিও এটি সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয়, তবুও অতিরিক্ত ব্যবহার বা দীর্ঘমেয়াদী সেবনে বিভিন্ন…

৫ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।