মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বগুড়ায় সর্দি-জ্বরে আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১১:২৯ · ২ মিনিটে পড়ুন
বগুড়ায় সর্দি-জ্বরে আক্রান্ত এক ব্যবসায়ীর মৃত্যু, ১৫ বাড়ি লকডাউন
লেখার আকার

২৯ মার্চ,২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সর্দি-জ্বরে আক্রান্ত মাসুদ রানা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন গত শনিবার সেখানকার ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।

নিহত ব্যক্তির স্ত্রীর তথ্য মতে জানা গেছে , মাসুদ রানা ঢাকার কাশিম বাজারে ব্যবসা করতেন। তার স্ত্রী চাকরির সুবাদে শিবগঞ্জ উপজেলায় শিশু ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বাস করতেন।

মাসুদ রানা গত ২৪ মার্চ গাজীপুর থেকে স্ত্রী ও সন্তানের কাছে ফিরে সর্দি-জ্বরে আক্রান্ত হন। স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছিলেন। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে তার অবস্থার অবনতি হয়।

পরবর্তীতে মাসুদের স্ত্রী বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত হটলাইনে জানান।

শনিবার হটলাইনে ঘটনাটি জানার পর এগিয়ে আসেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল। তিনি বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. গাউসুল আজিম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে জানান। পরে সিভিল সার্জনের নির্দেশে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোরতজা আব্দুল হাই শামীম শনিবার সকাল ১০টায় ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সিভিল সার্জন জানান, আইইডিসিআর কর্তৃপক্ষ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে বলেছেন। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।

শিবগঞ্জের ইউএনও আলমগীর কবির বলেন, যেহেতু ওই ব্যক্তির মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক / আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।