সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফোর্বস এশিয়ার সেরা তরুণ সামাজিক উদ্যোক্তা এবং দ্যা কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড মনোনীত বাংলাদেশের ওসামা

এটা আমাদের ওসামা ভাই এর গল্প ।  আপডেট ডেন্টাল কলেজের  গর্ব ,আমাদের ডাক্তার সমাজের গর্ব।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এশিয়ার সেরা অনূর্ধ্ব-৩০ বছরের তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের ওসামা বিন নূর। লাখো তরুণের মধ্যে কেন, কীভাবে তিনি জায়গা করে নিলেন?

সেই গল্প বলতেই আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে। রাজধানীর আপডেট ডেন্টাল কলেজে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে তাঁর।তার সাথে কথা হয়েছিলো তিনি বলেছিলো ‘এখনো বিশ্বাস করতে পারছি না এত বড় স্বীকৃতি আমি পেয়েছি। এখনো স্বপ্নের মতো লাগছে। ১৫ ফেব্রুয়ারি ফোর্বস-এর মেইল পাওয়ার আগে পর্যন্ত আমি কখনো এই পুরস্কারের কথা ভাবিনি।’ ওসামা ভাই কথাগুলো যখন বলছেন, তাঁর চোখেমুখে ‘বড় কিছু’ পাওয়ার আনন্দ ঝিলিক দিয়ে যাচ্ছিল।

গল্পের ফাঁকে যে কাজের জন্য এই স্বীকৃতি তা-ও একটু জানিয়ে রাখি। তরুণদের সহযোগিতা করতে ‘ইয়ুথ অপরচুনিটিস’ (www.youthop.com) নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন ২৫ বছর বয়সী আমাদের ওসামা ভাই। সহপ্রতিষ্ঠাতা হিসেবে তাঁর বন্ধু মাকসুদ মানিকও এর সঙ্গে যুক্ত আছেন। অনলাইনভিত্তিক ‘ইয়ুথ অপরচুনিটিসের’ মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন ধরনের বৃত্তি, বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং প্রতিযোগিতার খবর জানানো হয়। ওসামা ভাই বলেছিলেন, প্রয়োজনীয় তথ্য পেতে বিশ্বের ১৯২টি দেশ থেকে তরুণেরা এখন তাঁদের পোর্টালে ঢুঁ মারে।

জানতে চাইলাম, ইয়ুথ অপরচুনিটিসের চিন্তা মাথায় চাপল কীভাবে?
ওসামা ভাই বলেন, ‘২০১২ সালের দিকে ফেসবুক পেজের মাধ্যমে ইয়ুথ অপরচুনিটিসের যাত্রা শুরু। আরও পরে এসে ওয়েবসাইট করা হয়েছে। আমি একজন তরুণ হিসেবে প্রতিনিয়ত খোঁজ করতাম দেশে-বিদেশে কোথায় প্রতিযোগিতা বা যুব সম্মেলন হচ্ছে। কিন্তু সব সময় তা খুব সহজে জানা যেত না। তরুণদের আগ্রহের এই বিষয়গুলো যেন একই জায়গায় পাওয়া যায়, সে চিন্তা থেকেই চালু করেছিলাম। শুরু থেকে এখন পর্যন্ত তা স্বেচ্ছাসেবার মাধ্যমেই চলছে।’

শুধু ফোর্বস-এর স্বীকৃতিই নয়, এই কাজের স্বীকৃতি হিসেবে এ বছর যুক্তরাজ্যের রানির ‘দ্য কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ওসামা বিন নূর ভাই। রাজকীয় অতিথি হিসেবে জুনের মাঝামাঝি যাচ্ছে যুক্তরাজ্যে। এই পুরস্কারের আওতায় আবাসিক কর্মশালাসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘লিডিং চেঞ্জ’ নামে একটি কোর্স করার সুযোগ পাবেন ওসামা ভাই।

তাঁর পরিবার সম্পর্কে যতটুকু জানি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবা মোহাম্মদ নূরল ইসলাম, মা আখিঁনূর বেগম আর চার ভাইবোনের সংসারে বেড়ে ওঠা ওসামা ভাইয়ের । দাখিল ও আলিম পাস করে,এখন পড়ছেন ডেন্টাল কলেজে ।

তার সাথে আড্ডার ফাঁকে জিজ্ঞেস করেছিলাম, আপনার স্বপ্ন কি চিকিৎসক হওয়া নাকি অন্য কিছু ছিলো ?প্রশ্ন শেষ হতে না হতেই ভাই বলতে শুরু করেছিলেন । বোঝা যায়, এই প্রশ্নের মুখোমুখি বহুবার হয়েছেন। 
‘চিকিৎসক হওয়ার স্বপ্ন আমার কখনোই ছিল না! পরিবারের সবাই চেয়েছে আমাকে চিকিৎসক বানাতে, তাই পড়ছি! ছোটবেলা থেকে আমার বাবা আমাকে শিখিয়েছেন যা-ই করি না কেন তা যেন মানুষের উপকারে আসে। আমি প্রতিনিয়ত সে চেষ্টাই করি। আমি চাই নিজের মতো করে কিছু করার। ফোর্বস-এর স্বীকৃতির পর আরও দায়িত্ব বেড়ে গেল। আমি তরুণদের নিয়েই কাজ করতে চাই।’

ভলান্টিয়ার ফর বাংলাদেশসহ নানা স্বেচ্ছাসেবী উদ্যোগকে নিজের ধ্যানজ্ঞান হিসেবে নেওয়া ওসামা ভাই অংশ নিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে। এ ছাড়া তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় তরুণদের সম্মেলনে।

উপস্থাপক হিসেবে বয়ঃসন্ধিকালে কিশোরদের সমস্যা নিয়ে ‘টিন-টেক্কা’ নামে কালারস এফএম রেডিওতে একটি অনুষ্ঠানের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন।

শেষবেলায় ওসামা ভাই এর নিজের কিছু কথা,
‘ইয়ুথ অপরচুনিটিস নিয়ে শুরুতেই আমাদের লক্ষ্য ছিল দুটি—অনলাইন ও অফলাইনে তরুণদের নিয়ে কাজ করা। অনলাইনে আমরা সাফল্য পেয়েছি। এখন অফলাইনে মানে ভার্চ্যুয়াল জগতের বাইরে এমনকি দেশের মফস্বল শহরের শিক্ষার্থীদের সাহায্য করতে চাই। নানা সুযোগ-সম্ভাবনার কথা জানাতে সরাসরি আমরা তাঁদের কাছে যাব।’

প্ল্যাটফর্ম পরিবার থেকে ওসামা বিন নূর কে জানাই অভিনন্দন।

তথ্য ঃ মোঃ হাফিজুর রহমান
প্ল্যাটফর্ম ক্যাম্পাস প্রতিনিধি, আপডেট ডেন্টাল কলেজ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।