শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার বিষয়ে সব সময় পাশে থাকবে বিএসএমএমইউ” উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান

 

25446201_2067162460186761_5310335620124370585_n

চিকিৎসা শেষে বাসায় ফিরছেন মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তাঁর  চিকিৎসার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫১২নং কেবিনে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী অনেকটাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। সেখানে ভর্তি থাকাকালীন ১৯৪৭ সালে জন্ম নেয়া বাংলাদেশের এই গুণী মানুষটির চিকিৎসাসেবার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

গত ২০ ডিসেম্বর ২০১৭, বুধবার, দুপুরে বাসায় যাওয়ার আগে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর কপালে তাঁর পরম মমতার হাত বুলিয়ে দেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন।

এসময় মাননীয় উপাচার্য বলেন, “আপনার (ফেরদৌসী প্রিয়ভাষিণী) চিকিৎসা সেবার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সব সময় পাশে রয়েছে। চিকিৎসার জন্য যখন যা প্রয়োজন হয়, বলবেন। আমরা সাধ্যমত চেষ্টা করবো। এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চিকিৎসকবৃন্দ আপনার পাশে আছেন।”

 

 

25498396_2067162583520082_4212997675723463303_n

 

 

এসময় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল এবং হাসপাতাল পরিচালক  বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন ।

 

 
উল্লেখ্য, প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী ভর্তি থাকাকালীন মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান প্রত্যেক দিন দু’বার করে দেখতে গিয়েছেন ও তাঁর চিকিৎসাসেবার খোঁজখবর নিয়েছেন। যখনই প্রয়োজন হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকেছেন এবং তাঁরই নির্দেশে গত ১৩ই ডিসেম্বর  ৯ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

এর আগে ১০ই ডিসেম্বর অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত তাঁর বাম পায়ের গোড়ালির সমস্যার কারণে অস্ত্রোপচার করেন। পরবর্তী সময়ে তিনি কিছুটা বেশি অসুস্থবোধ করলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। এরপর ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলে গত ১৮ই ডিসেম্বর পুনরায় তাকে  কেবিনে নিয়ে আসা হয় এবং  ২০ ডিসেম্বর  বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়।

 

আরো উল্লেখ্য, প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর অধীনে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনী, ইউরিন ও থাইরয়েডের নানা সমস্যায় ভুগছেন। এছাড়াও তাঁর বাম পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় অস্ত্রোপচার করা হয়।

ভর্তি থাকাকালীন মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শসেবা প্রদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, এ্যানেসথেশিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কিডনী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শহিদুল ইসলাম সেলিম, এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসনাত, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, এ্যানেসথেশিওলজি বিভাগের অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সহ প্রমুখ।

 

ছবি: সোহেল গাজী। তথ্য: প্রশান্ত মজুমদার।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।