শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফিনল্যাণ্ডে কুকুরের সাহায্যে পরীক্ষামূলকভাবে লক্ষণহীন কোভিড-১৯ রোগী শনাক্তকরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার

লেখাঃ ডা. ইসমত কবীর
ন্যাশনাল হেলথ সার্ভিস, ইংল্যান্ড
ম- ১৮

ফিনল্যান্ড এর হেলসিংকি এয়ারপোর্টে যাত্রীদের মধ্যে উপসর্গ ছাড়া কোভিড-১৯ রোগী শনাক্ত করার জন্য আজ থেকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার হচ্ছে গন্ধ-শোঁকা কুকুর বা ‘স্নিফার ডগ’।

বোমা বা অস্ত্র, নিষিদ্ধ ড্রাগ, বিদেশি মুদ্রা শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কুকুর আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানে জটিল ক্যান্সার নির্ণয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। অন্ত্রের ক্যান্সার শনাক্তে এর সাফল্যের হার শতকরা সাতানব্বই ভাগ। এ তালিকায় এখন যুক্ত হলো কোভিড-১৯ শনাক্তকরণ। গবেষনায় দেখা গিয়েছে প্রশিক্ষিত কুকুর শতভাগ সফলতার সাথে এ কোভিড-১৯ এর রোগী চিহ্নিত করতে সক্ষম হচ্ছে।

যুক্তরাজ্যের ‘লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন’ ও ‘ডারহাম ইউনিভার্সিটি’ সম্মিলিতভাবে কোভিড-১৯ রোগ চিহ্নিত করায় গন্ধ-শোঁকা কুকুর এর ভূমিকা নিয়ে গবেষণা করছে। দাতব্য সংস্থা ‘মেডিক্যাল ডিটেকশন ডগস’ এতে সহায়তা দিচ্ছে।

গত আগষ্ট মাসে শুরু হওয়া এ গবেষণায় এগারোটি হাসপাতালের সাড়ে তিনহাজার স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। আশা করা যাচ্ছে, অচিরেই যুক্তরাজ্যের এয়ারপোর্টে যাত্রীদের কোভিড-১৯ শনাক্ত করার জন্য গন্ধ-শোঁকা সারমেয় বাহিনীর ব্যবহার শুরু হবে। একটি দক্ষ কুকুর প্রতি ঘণ্টায় দু’শো পঞ্চাশজন যাত্রীর পরীক্ষা (স্ক্রিন) করতে পারবে। এতে করে করোনাকালে এয়ারপোর্টে যাত্রী সেবায় একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

মানুষের নাকে গড়পড়তা পঞ্চাশ লক্ষ ‘স্মেল-রিসেপ্টর’ থাকে, কুকুরের নাকে রিসেপ্টর এর সংখ্যা ত্রিশ কোটি। কুকুরের গন্ধ নেওয়ার ক্ষমতা মানুষের থেকে অন্তত দশ হাজার গুণ বেশি। ‘ব্লাড হাউন্ড’ জাতের কুকুর এ কাজে এত দক্ষ যে একে ব্যবহার করে লব্ধ প্রমাণ আদালতেও গ্রহণযোগ্য।

তথ্যসূত্রঃhttps://www.medicaldetectiondogs.org.uk/covid-19-dogs/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।