বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’র ৮ম বর্ষপূর্তি উদযাপিত

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

“প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ৯ম বর্ষে পৌঁছালো দেশের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি। এই দীর্ঘ সময়ের পথচলায় চিকিৎসকদের অধিকার আদায়, চিকিৎসাসেবার মানোন্নয়ন, পেশাগত উৎকর্ষ সাধন, বেগবান চিকিৎসক সমাজ তৈরি, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, চিকিৎসা গবেষণাসহ নানাবিধ বিষয়ে প্ল্যাটফর্ম চিকিৎসক সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। গত ৮ অক্টোবর ২০২১, শুক্রবার সকাল ৯ টা হতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে সীমিত আকারে অনুষ্ঠিত হয় ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের কিংবদন্তি চিকিৎসক এশিয়া উপমহাদেশের অন্যতম সেরা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক হিসাবে নিযুক্ত অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান, সুবক্তা এবং গবেষক অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু, ন্যাশনাল এগ্রিকালচার এন্ড আউটরিচ, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর ডা. মো. হাবিবুর রহমান। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ওসমান গণি , বিশিষ্ট ফ্যামিলি মেডিসিন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডা. কবীর আহমেদ, কর্নেল মালেক মেডিকেল কলেজ এর সাবেক সহকারী অধ্যাপক ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান, সাবেক ভাইস প্রিন্সিপাল ডা. মোঃ আবু নাসের, ঢাকা শিশু হাসপাতালের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুনির হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফোরমেশন সিস্টেম এর চিফ ডা. শাহ আলি আকবর আশরাফি সহ প্ল্যাটফর্মের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ এবং প্ল্যাটফর্মের চালিকাশক্তি এক্টিভিস্ট ও ভলান্টিয়ারগণ। সেই সাথে দেশের চিকিৎসক সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, “করোনায় জনসমাগম এড়িয়ে চললেও আমি যখন জানতে পারলাম প্ল্যাটফর্মের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্টরাই বেশি থাকবে তখন ভাবলাম, নাহ! এখানে আমার যেতেই হবে, কারণ ডাক্তাররা বিশেষ করে মেডিকেল ছাত্ররা আমার অত্যন্ত প্রিয় এবং তাদেরকে আমি অত্যন্ত পছন্দ করি।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।