মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

প্ল্যাটফর্মের উদ্যোগে নীলফামারিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্মের উদ্যোগে নীলফামারিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
লেখার আকার

গত ৩০শে আগস্ট রোজ শুক্রবার, প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি রংপুর জোন কর্তৃক আয়োজন করা হয় সমন্বিত এক স্বাস্থ্যসেবা ক্যাম্প। সমন্বিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে ছিল রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তচাপ নির্ণয়, রক্তের শর্করা পরীক্ষা(ডায়াবেটিস টেস্ট) এবং বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক স্বাস্থ্যসেবা দান কার্যক্রম।

স্থান নির্ধারণ করা হয় নীলফামারী জেলার, ডোমার থানার মির্জাগঞ্জ ইউনিয়নের ‘হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন’। হলহলিয়া বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৮০০ রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে প্ল্যাটফর্ম স্বাস্থ্যসেবা টিম।

শুক্রবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত এ কার্যক্রম চলে। এর আগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জগদীশ চন্দ্রের তত্ত্বাবধানে স্থানীয় শিক্ষক ও ভলান্টিয়ারদের সহায়তায় সুশৃঙ্খলভাবে লাইন সাজিয়ে দেওয়া হয়, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কক্ষে স্বাস্থ্যসেবার ব্যাবস্থা করা হয়।

পুরুষ রোগীদের জন্য ছিল ডা:জীবন রুবাইয়াত ও ডা:ফাহাদ তালুকদার।
অন্যদিকে মহিলা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন ডা:ফারাহ মুন্তাহা ও ডা:ফাহমিদা অরচি।
স্বাস্থ্যসেবা টিমের অন্যান্য সদস্যরা রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তের শর্করা পরীক্ষা(ডায়াবেটিস টেস্ট) ও রক্তচাপ নির্ণয় করেন।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির রংপুর জোন এর আগেও রংপুর বিভাগের অন্তর্গত প্রত্যন্ত অঞ্চল গুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করেছে, তারই ধারাবাহিকতায় এবারও নীলফামারী জেলার প্রত্যন্ত এ অঞ্চলটিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থ্যানীয় জনগনের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আসে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।