শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম’র পক্ষ থেকে বিএমএ’র নিকট প্রস্তাবনা , আগামিকাল বিএমএ’র নতুন কর্মসূচী

 

18767816_1378437292245540_3221340270560413704_n

 

আজ বিএমএ আয়োজিত তরুন চিকিতসকদের মত বিনিময় সভা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বিএমএ অডিটরিয়ামে। সভার শুরুতেই বিএমএ প্রেসডেন্ট ডা: মোস্তফা জালাল মহিউদ্দীন বিএমএ এর সাম্প্রতিক কর্মকান্ড সম্পর্কে জানান। শিক্ষামন্ত্রীকে প্রক্টর বিষয়ে, স্বাস্থ্য ও  স্বরাষ্ট্রমন্ত্রিকে  হামলা বিষয়ে যাবতীয় তথ্য দেয়া হয়েছে জানানো হয়।

 

এছাড়া বিএমএ এ বিষয়ে মামলা করেছে সেটিও প্রশংসিত হয়। উক্ত সভায় কেন্দ্রীয় বিএমএ ইসি সদস্য ডা: Md Jabed এর আহ্বানে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডা: মোহিব নীরব, ডাঃ মারুফুর রহমান অপু এবং ডা: তুনাজ্জিনা  শেহরিন উপস্থিত  ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আরেকজন প্ল্যাটফর্ম এডমিন এবং সেন্ট্রাল কাউন্সিলর ডা:  আসিফ ।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে প্ল্যাটফর্ম পত্রিকায় প্রকাশিত এবং অন্যান্য উপায়ে সংগৃহীত চিকিতসকদের উপর বিভিন্ন সময়ে হামলার তথ্য এবং অন্যান্য দেশের আইনের তুলনামূলক বিশ্লেষন তুলে ধরেন ডা: মোহিব নীরব।

 

উপাত্ত গুলো মঞ্চে উপস্থিত সকলে বেশ মনোযোগের সাথে শোনেন, নোট নেন এবং বিএমএ মহাসচিব তথ্যগুলো পরে তাকে দেবার জন্য অনুরোধ করেন। যার কয়েকটি চুম্বক অংশ ছিলো-
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ২০১২ সাল থেকে এ পর্যন্ত হামলার সংখ্যা ১৯৬। হামলার মূল কারন ভুল চিকিতসা নয় বরং আনুসাংগিক অন্যান্য কারন। চীনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং অস্ট্রেলিয়ায় ১৪ বছরের কারাদন্ড। নেপালে সরকারবাদী হয়ে মামলা করে।

 

প্ল্যাটফর্ম থেকে নিম্নোক্ত প্রস্তাবনা সমূহ দেয়া হয় যা অধিকাংশ তরুন পুনরায় তাদের বক্তব্যে পেশ করেন:

– র‍্যাপিড রেসপন্স টীম গঠন এবং একটি সার্বক্ষনিক হেল লাইন তৈরি করা ৯১১ এর মত যেন দেশের যেকোন প্রান্তে আক্রান্ত চিকিতসক ফোন করে সাথে সাথে সাহায্য পেতে পারে।
– লীগাল উইং তৈরি যেখান থেকে এডভোকেট নিজেই ভিকটিম কে ফোন দিয়ে এবং প্রযোজ্য ক্ষেত্রে উপস্থিত হয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করবেন।
– বিএমডিসিকে শক্তিশালী করা যেন ডাক্তার সংক্রান্ত কোন অভিযোগ সরাসরি আদালতে যা যেয়ে বিএমডিসির মাধ্যমে নিষ্পত্তি হয়
– অন্যান্য দেশের মত শক্ত হসপিটাল ভায়োলেন্স আইন করা
– ভিকটিম কে ক্ষতিপুরন প্রদানের ব্যবস্থা রাখা এবং তার শারিরীক ও মানসিক চিকিতসার সব রকম ব্যাবস্থা করা।
– চিকিতসকদের হাসপাতালের মাঝে প্রশাসনিক ক্ষমতা প্রদান (উপজেলার ক্ষেত্রে RMO, অন্য স্থানে সুপারিন্টেন্ডেন্ট বা পরিচালক), জরিমানা ও অন্যান্য শাস্তি প্রয়োগের ক্ষমতা প্রদান।
– অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা প্রদান (পুলিশ সহ)
– মেডিকেল জার্নালিজম কে প্রতিষ্ঠিত করা যেন প্রতিটি পত্রিকায় একজন নূন্যতম গ্রাজুয়েট চিকিতসক স্বাস্থ্য বিষয়ক খবরগুলো যাচাই বাছাই করে দেন।

 

এছাড়াও অন্য যেসব দাবী উঠে আসে সেগুলো হলো:

– রোগীদের ক্ষুব্ধ হবার গবেষণাভিত্তিক কারণ খুজে বের করে সে অনুসারে আত্নশুদ্ধির কাজ করা।
– হাসপাতালে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রন করা এবং প্রতিটি ভুল সংবাদের প্রতিবাদে বিএমএ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেয়া।
– আগামী বিসিএস এ অধিক ডাক্তার নিয়োগ নিশ্চিত করা
– বেসরকারী চিকিতসকদের বেতন সরকারী চিকিতসকদের সাথে সামঞ্জস্যপূর্ণ করা।
– বিসিপিএস এর পরীক্ষার ভাতা কমানো।
– বিএমএমএমইউতে প্রচুর সংখ্যক ডাক্তার নিয়োগ করা।

 

সভার শেষ পর্যায়ে বিএমএ মহাসচিব ডা: ইহতেশামুল হক দুলাল স্যার আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টা থেকে বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সবাইকে আহ্বান জানান এবং ঢাকার বাইরে লোকাল বিএমএ আয়োজিত বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিতে বলেন।

 

আজ এই গুরুত্বপূর্ণ সভায় তরুন চিকিতসকদের উপস্থিতি ছিলো হতাশা জনক। আসুন আমরা ফেসবুকেই শুধু দাপট না দেখিয়ে সকল সম্ভবপর কর্মসূচীতে অংশগ্রহন করি এবং বিএমএ কে শক্তিশালী হতে সহায়তা করি। কাল চলে আসুন শহীদ মিনারে বেলা ১২টায়।

তথ্য ঃ ডাঃ মারুফুর রহমান অপু 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।