মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
অভিজ্ঞতা

পেরিফেরি কথন – ১: রোগী, ইনভেস্টিগেশন আর আমি

Sarif Sahriarপ্রকাশ: ৭ জুন ২০২০, ১:৪৬ · ২ মিনিটে পড়ুন
পেরিফেরি কথন – ১: রোগী, ইনভেস্টিগেশন আর আমি
লেখার আকার

রবিবার, ৭ জুন, ২০২০

ডা. মোবাশ্বের আহমেদ
মেডিকেল অফিসার
পীরগাছা উপজেলা হেলথ কমপ্লেক্স, রংপুর

পেরিফেরিতে এসেছি ১০ দিন হলো। এসেই প্রথম রোগী দেখার পরই দেখি ডায়াগনোস্টিক সেন্টারের লোকের মন খারাপ। কারন ইনভেস্টিগেশন দেই নাই। যে পল্লী চিকিৎসক নিয়ে এসেছেন, তারও মন খারাপ। কারন কামাই ভালো হয় নি!

উল্লেখ্য রোগীর ইনভেস্টিগেশন যত টাকার হবে, ঐ পল্লী চিকিৎসক তার অর্ধেক পাবেন। বেচারা ৪ থেকে ৫ হাজার টাকা ইনভেস্টিগেশন আশা করেছিলেন। তাতে তার দুই থেকে আড়াই হাজার লাভ হতো। ইনভেস্টিগেশন না দেয়াতে তার লাভ কত হলো হিসেব করে নিবেন।

পরে দেখি আরো একজনের মন খারাপ। সে হলো রোগী! কারন পল্লী চিকিৎসক বুঝিয়েছেন, এই ডাক্তার অতটা ভালো না। পরীক্ষা নিরীক্ষা না করে ঔষধ যে দেয়, সে আবার ভালো ডাক্তার নাকি? তাই আমার চোখের সামনেই আমার পাশের চেম্বারের ডাক্তারকে আবার দেখালেন। তিনি আবার আলহামদুলিল্লাহ, দুনিয়ার হালচাল জানা মানুষ। এলার্জি ডায়াগনোসিস করতে ইউরিন আর.ই. (প্রসাবের রুটিন টেস্ট) তো করালেনই, এমনকি এই ফাঁকে লিভার ফাংশন টেস্ট দিয়ে লিভার টাও দেখে নিলেন। মারহাবা মারহাবা!

সব দেখা শেষে আমার দেওয়া ঔষধেরই শুধু গ্রুপ চেঞ্জ করে দিলেন! মাঝে থেকে রোগীর ৪২০০ টাকা হাওয়া। দেখি তবুও রোগী খুশি!

আমি চেম্বারে বসে বসে ভাবছি, একজন ডাক্তার যে সৎভাবে চিকিৎসা দিবে, সেটা নেওয়ার যোগ্যতাও তো রোগীর থাকতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

দ্বিচক্রযানে করে দেশের ৬৪ জেলা ভ্রমণ শেষ করলেন ডা. আশিষ

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জানুয়ারি, ২০২১, বৃহস্পতিবার গত ২৬ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) ময়মনসিংহে অবস্থিত কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ থেকে পাশ করা সদ্য ইন্টার্ন চিকিৎসক ডা. আশিষ কুমার মোদক তাঁর দুই চাকার সাইকেলে ছুটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ৬৪ জেলায়…

২৮ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন আয়োজিত “মেডিস্পেল” এর ফাইনাল আজ

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার শব্দের সঠিক বানান এবং উচ্চারণ আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন এবং শিক্ষাজীবনে অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিকিৎসা শিক্ষায় আসার পর থেকেই আমরা নানা রকম কঠিন শব্দের বানান নিয়ে বেশ হিমশিম খাই। সঠিক বানান জানা ও মনে…

৮ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।