মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
Medical & Dental Journal

পুনর্গঠিত বিএমডিসি, দায়িত্বে আছেন যারা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ৫:৩৫ · ২ মিনিটে পড়ুন
পুনর্গঠিত বিএমডিসি, দায়িত্বে আছেন যারা
লেখার আকার

বৃহস্পতিবার, ২৪অক্টোবর, ২০২৪

বাংলাদেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল’ (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। গত রবিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৪ অনুযায়ী নিম্নবর্ণিত সদস্যের সমন্বয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করা হল।’

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনের ৪ (১) ধারার (খ) হতে (ট) দফার অধীনে পদাধিকার বলে নিম্নবর্ণিত প্রতিষ্ঠান প্রধানরা বিএমডিসির সদস্য বিবেচিত হবেন। তাঁরা হলেন—

১. মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা

২. ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা

৩. মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা

৪. মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারওয়ান বাজার, ঢাকা

৫. মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা

৬. মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকা

৭. পরিচালক, চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা

৮. পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন

৯. সভাপতি, বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স এন্ড সার্জন্স

১০. ডিন (চিকিৎসা অনুষদ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

১১. ডিন (চিকিৎসা অনুষদ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

১২. ডিন (চিকিৎসা অনুষদ), রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

১৩. ডিন (চিকিৎসা অনুষদ), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

 

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনের ৪(১) ধারার (ঠ) দফার অধীনে সরকার কর্তৃক মনোনীত সদস্যরা হলেন—

১৪. অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, অধ্যক্ষ, ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা

১৫. অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মুন্নু মেডিকেল কলেজ, মানিকগঞ্জ

১৬. অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, সাবেক অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম

১৭. ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাবেক সিভিল সার্জন, চট্টগ্রাম

১৮. অধ্যাপক ডা. আব্দুল খালেক, ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী

১৯. অধ্যাপক ডা. রইসউদ্দিন মন্ডল, সাবেক অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী

২০. অধ্যাপক ডা.আজিজ রহিম, সাবেক অধ্যাপক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

২১. আলতাফ উদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক, ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল।

২২. অধ্যাপক ফজিলাতুন্নেসা মালিক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ২৩. অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী, সাবেক অধ্যক্ষ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।