রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পাবনা মেডিকেল কলেজে মিছিল, ধর্মঘট !

নিম্নলিখিত দাবিগুলো আদায়ের প্রেক্ষিতেটানা তৃতীয়দিনের মতো পাবনা মেডিকেল কলেজে মিছিল, ধর্মঘট চলছেঃ
১) শিক্ষক কর্মচারী নিয়োগ,
২) আবাসন সংকট সমাধান,
৩) নিজস্ব হাসপাতাল চাই,
৪) নিজস্ব পরিবহণ চাই,
৫) শিক্ষার্থী ও চিকিৎসক’দের জন্য নিরাপত্তা চাই।

 

প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকেই নানাবিধ সমস্যায় জর্জরিত পাবনা মেডিকেল কলেজ, কর্তৃপক্ষ পুরোপুরি নির্বিকার সেখানে। যথাযথপদক্ষেপ গ্রহণ না করায় সেখানখার চিকিৎসিক ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে-

নিচে সমস্যাগুলো বিস্তারিত তুলে ধরা হলো-
১) পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী নেই সেখানে। প্রতিডিপার্টমেন্টে ১/২ জন করে শিক্ষক আছেন,কিছু ডিপার্টমেন্টে (ফিজিওলজি,প্যাথলজি ও মাইক্রোবায়োলজি) কোন শিক্ষকই নাই। আর ক্লিনিক্যাল বিষয়গুলোতেও কোন শিক্ষক নেই। এগুলোর ক্লাস ও পরীক্ষা নেন সদর হাসপাতাল থেকে আসা ডাক্তাররা। ফলে পর্যাপ্ত ক্লাস ও যথার্থ সুযোগ পাচ্ছেন না ছাত্র-শিক্ষকরা।

এমনিতেই শিক্ষক সংকট তার উপর যারা আছেন, তাঁরাও বিভিন্ন সমস্যাএড়াতে বদলি হয়ে যাচ্ছেন। যার ফলে শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে।

২) মেডিকেল কলেজের নিজস্ব কোন হোস্টেল নেই। ছাত্র/ছাত্রী হোস্টেল ও ইন্টার্ণ চিকিৎসকদের জন্য পৃথক পৃথক ভবন দরকার অনেক আগে থেকেই। পাবনা মানসিক হাসপাতালের পরিত্যক্ত রুমগুলো স্টুডেন্টসদের হোস্টেল হিসেবে ব্যবহৃত হচ্ছে যা মানের দিক দিয়ে খুবই নিম্ন।
৩) ইতোমধ্যে ৬ টা ব্যাচের আগমন ঘটলেও নিজস্ব কোন হাসপাতাল নেই,ওয়ার্ড চলেসদর হাসপাতালে। যা মেডিকেল কলেজ থেকে সাড়ে ৯ কি.মি দূরত্বে অবস্থিত।

৪) কলেজের নিজস্ব কোন বাস না থাকায় কখনো ভাড়া বাসে বা কখনো স্টুডেন্টসদের নিজস্ব খরচে হাসপাতালে যাতায়াত করতে হয়।

৫) সবচেয়ে বড় কথা হলো- হাসপাতালে যাতায়াতের পথে স্টুডেন্টসদের (বিশেষকরে মেয়েদের) নিরাপত্তাজনিত সমস্যা। হোস্টেলে নিরাপত্তাকর্মীদের অনুপস্থিতির কারণে হোস্টেল থেকে প্রায়ইশিক্ষার্থীদের বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়।মেডিকেল কলেজ চালুর পর থেকেই কোন নিরাপত্তাকর্মী ওকর্মচারী নিয়োগ না দেয়ায় মানসিক হাতপাতালের নিরাপত্তাকর্মী ও কর্মচারী দিয়েকাজ চালানো হতো। বর্তমানে মানসিক হাসপাতালের নতুন ভারপ্রাপ্তপরিচালক তাদের সরিয়ে নেয়ায় চেয়ার-টেবিল সরানোর মতো কাজও করতে হয়ছাত্র-শিক্ষকদের।

মেয়েদের অস্থায়ী হোস্টেলের সামনে/পাশেই বসে স্থানীয় লোকজন ও নেশাখোরদের নিয়মিত আড্ডা। ফলে মেয়েদের যাতায়াতও অনেকটাই ঝুঁকির সম্মূখীন।

৬) কলেজের কোন নামফলক পর্যন্ত নেই।

৭) কলেজে কোন ক্যান্টিন,মসজিদ ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কোন উপাসনালয় নেই।
আর হোস্টেলের ডাইনিংয়ের অবস্থাও প্রচন্ড খারাপ। এমনকি পাশের বাথরুম থেকে পানি এনে রান্নার কাজ চালানো হয় যা বেশ অস্বাস্থ্যকর।

৮) কলেজের নেই কোন কমন রুম, নেই কোন খেলাধুলা ও চিত্তবিনোদনেরও ব্যবস্থা। একটি লাইব্রেরি থাকলেও তাতে পর্যাপ্ত বই না থাকায় ও বেশির রভাগ সময় বন্ধ থাকায় স্টুডেন্টসরা কোন সুবিধাই পাচ্ছে না সেখান থেকে।
1912031_573606356089709_2181764229938426038_n 10268630_573349632782048_6856029546112682935_n 10312768_573887059394972_1408079482650488241_n 10363127_573606242756387_448931201312038062_n 10374943_573606476089697_6630324773219346401_n 10374919_573887106061634_5655961883179105570_n 10371501_10202659335577790_1109051787339860495_n 10363380_573887132728298_2247627462817542967_n
৯) এতো সমস্যাকে মেনে নিয়েও যে স্টুডেন্টসরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে তবুওতারা একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারতো যদি প্রফে পাশের হার একটুবেশি হতো। কিন্তু পাশের হারও সন্তোষজনক না হওয়ায় তা এসব সমস্যার সাথে যুক্তহয়ে শিক্ষার্থীদের ভোগান্তিকে চরমে নিয়ে গেছে।

তাই, এবার দাবি আদায়ে বদ্ধ পরিকর পিএমসি।অনির্দিষ্ট কালের জন্য ক্লাস, পরীক্ষা, ওয়ার্ড স্থগিত।

 

(প্ল্যাটফর্ম প্রতিবেদক)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “পাবনা মেডিকেল কলেজে মিছিল, ধর্মঘট !”

  1. এই সমস্যাগুলো কি এখনো আছে নাকি সলভ হয়ে গিয়েছে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।