মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে সিলেট ওসমানী মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

অংকন বনিকপ্রকাশ: ২৮ নভেম্বর ২০২০, ২:১৮ · ২ মিনিটে পড়ুন
নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে সিলেট ওসমানী মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস”।

এবারে, চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর উদ্যোগে এবং “বাংলাদেশ মেডিকেল টিচার’স ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে ব্যানার টানানো কার্যক্রম চলমান রয়েছে।

ইতিমধ্যেই ব্যানার টানানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে “সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে”। আজ (২৮ নভেম্বর) “প্ল্যাটফর্ম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট” এর সদস্যবৃন্দ কলেজ কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ব্যানার টানানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” প্রতিপাদ্য কে সামনে রেখে বেশ কিছু এজেন্ডার উপর নজর দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

১. জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মী নিয়োগ এবং প্রয়োজনীয় লজিস্টিকস নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবাই আদর্শ মান আনয়ন।

২. স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইনের পাশ ও বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

৩. ন্যাশনাল স্টিয়ারিং কমিটি, স্বাস্থ্য পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন সহ ত্বরিত ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট নিশ্চিতকরণ।

প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব হবে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল এর নিশ্চয়তা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ফ্যাসিবাদের দোসরদের সিওমেকে পদায়নের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪ ফ্যাসিবাদের দোসরখ্যাত কয়েকজন শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে শাহজালাল (রহঃ) এর পুণ্যভূমি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পদায়নের প্রজ্ঞাপন জারি হলে এর প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ…

২১ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হামলার প্রধান আসামি গ্রেফতার, সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ই আগস্ট, ২০২২, বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ০৩ই আগস্ট, বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সিলেট…

৪ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, প্রশাসনিক ভবনে তালা এবং ক্লাস-পরীক্ষা বর্জন

প্ল্যাটফর্ম নিউজ, ০৩ আগস্ট, ২০২২, বুধবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সকল আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল ২ আগস্ট, মঙ্গলবার (২ আগস্ট) সিওমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা.…

৩ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।