মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

দুষ্কৃতিকারীদের হামলায় আইসিউতে ডা তারেক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ অক্টোবর ২০১৫, ৩:৫১ · হালনাগাদ: ২১ অক্টোবর ২০১৫ · ২ মিনিটে পড়ুন
দুষ্কৃতিকারীদের হামলায় আইসিউতে ডা তারেক
লেখার আকার

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা.তারেক শামসকে(৩৬) নিজ বাসায় কুপিয়ে গুরুতর আহত করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটেছে। তারেক শামস খ্যাতিমান চিকিৎসক শামসুল আলম এবং আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ লেখিকা আনোয়ারা আলমের ছেলে। তারেকের স্ত্রী চিটাগং গ্রামার স্কুলের (সিজিএস) শিক্ষিকা। তাদের বাসা নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকায়। নগরীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিএসসিআর-এ তারেক শামসের ব্যক্তিগত চেম্বার। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বাংলানিউজকে বলেন, ডা.তারেক শামস নিজ বাসার নিচতলায় শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। বাসায় স্ত্রী ছিলেন না। দোতলায় ছিলেন বাবা- মা। ভোর ৫টার দিকে শয়নকক্ষের দরজায় টোকা শুনে তারেক ঘুম থেকে উঠেন। দরজা খুলে বেরিয়ে আসার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্ত। এসময় এলাকার লোকজন এসে তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন আরেফিন জুয়েল। ‘তারেক শামসকে আক্রমণ করতে একজন এসেছিল নাকি অনেকে এসেছিল সেটা আমরা নিশ্চিত নয়। তার পরিবারের লোকজনও এ ব্যাপারে কিছু বলতে পারছেনা। তবে কয়েকজন এসেছিল বলে ধারণা করছি। ’ বলেন আরেফিন জুয়েল। তিনি জানান, বাসায় ডাকাতির কোন ঘটনা ঘটেনি। কোন মালামাল খোয়া যায়নি। পেশাগত কিংবা পারিবারিক কোন বিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। ‘চুরি-ডাকাতির উদ্দেশ্য থাকলে সেটাই করত। কিন্তু চিকিৎসককে টার্গেট করে তাকে কোপানো হয়েছে। শত্রুতার জেরে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছি। ’ বলেন আরেফিন জুয়েল। ঘটনার খবর সিআইডির বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।

তথ্যসূত্র: বাংলানিউজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২৪টি মন্তব্য

  1. আপাদমস্তক ভদ্র ও শান্ত ডাঃ তারেক শামস ভাইয়ের উপর এমন বর্বর হামলার তীব্র নিন্দা জানাই! !

    দুষ্কৃতীকারীদের দ্রুত বিচারের সম্মুখীন করা হোক!

    1. তারেক ভাইয়ের মত মানুষকে এভাবে দেখতে হবে কখনো ভাবিনাই। ভালো হয়ে উঠুক।

    1. apu sir r multiple head injury chilo onk deep..n vomiting chilo..chest e r injury ta oto deep noi lungs k injured kre ni..r dui hater extensor tendon kata chilo…amra sathe sathei blood mng kreci…n bp 110/70 kre neuro surgery pathiyecilm..erpor khub taratari e ot start hoi..n prai sob leading prof ra chiln.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।