শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দিনাজপুর মেডিকেল কলেজের নতুন নাম ‘এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।’

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) ও হাসপাতাল এখন ‘এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল’ নামে পরিচিত হবে।
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক মূলে সরকার দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামকরণ করেন।

সোমবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব নূরুল আমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে পৌঁছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. সারাওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
FB_IMG_1491861194831
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এম আব্দুর রহিম ১৯৯১ সালে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এম আব্দুর রহিম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করে যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে ১১টি বেসামরিক জোনে ভাগ করা হলে পশ্চিম জোন-১ এর জোনাল চেয়ারম্যান নিযুক্ত করা হয় তাকে।

স্বাধীনতার পর যুদ্ববিধ্বস্ত বৃহত্তর দিনাজপুর পুনর্গঠনে তিনি আত্মনিয়োগ করেন এবং ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম আব্দুর রহিম দশম জাতীয় সংসদের দিনাজপুর-৩ আসন হতে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এর পিতা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

51 thoughts on “দিনাজপুর মেডিকেল কলেজের নতুন নাম ‘এম আব্দুর রহিম মেডিকেল কলেজ।’”

  1. পারলে নতুন মেডিকেল কলেজ স্থাপন করে নতুন নাম দিক, পুরাতন মেডিকেল কলেজের নাম পরিবর্তনের কি দরকার….!!!!!
    যতসব আবালগিরি…

  2. নাম বদলে এতো রিএক্ট করার কারণ বুঝলাম না! মুক্তিযুদ্ধের একজন সংগঠকের প্রতি শ্রদ্ধাস্বরূপ এটা করাই যায়। ক্ষেপার কি আছে এখানে!

    1. কলেজটি ৯২ তে প্রতিষ্ঠিত। ৯৬ তে বর্তমান সরকার ক্ষমতাই ছিল, অনেক আগেই পরিবর্তন করা যেতো। পরিবর্তিত নামে পরিচিত হতে কমপক্ষে ২৫/ ৩০ বছর লাগবে।

    1. না আপু।
      আমাদের বগুড়া মেডিক্যালের নাম শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ,বগুড়া।
      সেই শুরু থেকেই।
      এখনো পরিবর্তন হয় নি

  3. সরকারি মেডিকেলের নাম জেলার নামেই ভালো শোনায়। তৈলময় রাজনীতির শিকার।

  4. কোন দরকার ছিলোনা। মুক্তিযুদ্বের সংগঠকের নাম জড়িয়ে তাঁকে সম্মান দেওয়ার বদলে বিতর্কিত করা হচ্ছে।তাঁকে সম্মান জানানোর অন্য অনেক পথ ছিলো,মেডিকেলের নাম নিয়ে টানাটানি করার দরকার ছিলোনা :/

  5. এতদিন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নাম নিয়ে মানুষ প্রশ্ন করতো, এটা সরকারি না বেসরকারি। এবার দিনাজপুরের পালা শুরু হল। ?

    1. দাদা এটা সরকারী না বেসরকারি????
      জাতীয় প্রশ্ন???
      কত যে শুনছি কথা টা???

  6. ঢাকা মেডিকেল কলেজের নাম বদলে কি রাখা যায়…. সুন্দর কিছু নাম প্রস্তাব করুন।

    1. ঢাকা মেডিকেল নিয়ে আপনার এত ভালোবাসা কেন বুঝলাম না???
      আপনার মেডিকেলের নাম ঠিক করেন

    2. এত রিএকশনের কি আছে??? Md Abdul Mukit ভাই নাম পরিবর্তন হলে কেমন লাগে সেটাই বলতে চাইতেছে।।সেটা ঢাকা মেডিকেল হোক আর দিনাজপুর

    3. সরি ডিএমসি কে আঘাত করার জন্য।তবে অবশ্যই আমি তা শুধু ডিএমসি কে মিন করিনি।
      ডিএমসি একটা উদাহরণ হিসেবে এসেছে।
      এর পরিবর্তে অন্য জেলার মেডিকেল কলেজও হতে পারে।দু:খিত ডিএমসি র ভাই-বোন।

    4. রিয়েকশনের অনেক কিছু আছে।সেটা বোঝার ক্ষমতা আপনার নাই নোমান ভূঁইয়া।

    5. থাক হাসান।এগুলা ইস্যুতে কথা বাড়াই নিজেদের বিভেদ বাড়ানোর দরকার নাই।
      তাদের নিজেদের যে বোধ আছে তাই তারা রেস্পন্স করছে।সবার সেই বোধ বা নিজের মূলের সাথে সেই ভালবাসা তৈরি হয় নাই।

    1. আব্দুর রহিম প্রবীন নেতা, বহুবার নির্বাচিত এমপি। জাতীয় পর্যায়েরও নেতা ছিলেন। ইতিহাস জানার চেষ্টা করেন, জানবেন তিনি কত বড় নেতা ছিলেন।

  7. ভাবছি, আমার জন্ম যে মেডিকেলে, তার নামও আমার নাম এ পরিবর্তিত করার প্রস্তাব করব । আর… যে অবস্থা, কিছু টাকা খসালেই হয়ে যাবে ।

  8. বড়ই দুঃখের বিষয় সরকারী মেডিকেলে বাজেট অনেক কিন্তু সেবা সামান্য। দিনাজপুর মেডিকেল যার নাম পরিবর্তিত নাম আব্দুর রহিম মেডিকেল সেখানে ডাক্তার এলো ওয়ার্ডে, ১২ জন রোগীর মধ্যে ২ জনের সাথে কথা বলে চলে গেলো।এরকম ডাক্তার আসার চেয়ে না আসা ভালো ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।