বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তোমরা যারা নতুন ডাক্তার হয়েছ

সুদূর অস্ট্রেলিয়া থেকে লিখেছেন ঃ ডা. আমেনা বেগম ছোটন

তোমাদের সবাই কে অভিনন্দন। প্রফে পাশ করা সোজা কথা না, ইন ফ্যাক্ট মেডিকেল লাইফে সোজা বলে কিছু নেই। তোমরা না চাইলেও আমরা সিনিয়র রা তোমাদের নানাবিধ উপদেশ দেবার চেষ্টা করছি, বিষয় টা ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবে আশা করি।

আমি কোন ক্যারিয়ার বিশেষজ্ঞ নই। একদম সাধারণ কিছু কথা বলব। ফেসবুকের কল্যাণে তোমরা নিশ্চয় জান, আমাদের বাংলাদেশের ডাক্তার দের দেশের মানুষ একেবারেই সহ্য করতে পারে না। আমরা খারাপ, কসাই, ব্যবহার খারাপ ইত্যাদি ইত্যাদি।
নিশ্চয় সিনিয়র দের কাছ থেকে এইটাও শুনেছ, ট্রিটমেন্ট নিলে নে না নিলে না নে। এত্ত এত্ত রোগি, লিমিটেড রিসোর্স এর মধ্যে বেটার সার্ভিস দেওয়া সম্ভব না। ওয়ার্ডে নিতান্ত বদ কিসিমের রোগির এটেন্ডেন্ট থাকে, এই গুলারে মাইর দেয়া দরকার।

রোগি- ডাক্তার কে বেশি খারাপ, এইটা আমাদের দেশে ডিম আগে না মুরগী আগে টাইপ একটি ইস্যু যার সমাধান কোন দিন হবে না। এইটা ঠিক যে ইন্টার্ন বা জুনিয়র লেভেলে তোমাকে প্রায় সাধ্যাতীত সংখ্যক রোগী ম্যানেজ করতে হতে পারে ( আবার নাও পারে, ডিপেন্ড অন ইয়োর রোস্টার) কিন্তু এ সময় টা যদি তুমি মনে কর যে তুমি রোগির বা তার লোকের সাথে মেজাজ দেখাতে পার এবং দেখিয়ে ফেল এইটাই তোমার অভ্যাস হয়ে যাবে। তুমি আর কখনো রোগী ভালবাসে এমন ডাক্তার হতে পারবে না। ব্যাপার টা অনেক টা বাচ্চাদের মত। তুমি প্রাইমারী স্কুলে কিছু না শিখলে গ্রাজুয়েশন লেভেলে সেটা শিখতে পারবে না। প্রমাণ হচ্ছে আমাদের প্রফেসর লেভেলের ডাক্তার দের ও লোকে গাল পাড়ে। জুনিয়র লেভেলে যে খিটখিটে স্বভাব ডেভেলপ করেছে, হাজার টাকা ভিজিট বা লাখ টাকা বেতন অথবা কাড়িকাড়ি ডিগ্রি সেই স্বভাব কে আর শুধরাতে পারে না।

সুতরাং প্রতিজ্ঞা করবে, যত অড সিচুয়েশন হোক, মেজাজ খারাপ করবে না। এইটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে, যে তুমি সিচুয়েশন কনট্রোল বা হ্যান্ডলিং এ কতটা দক্ষ হতে পার। তোমার কথায় রোগি কতখানি আশ্বস্ত হচ্ছে? যদি না হয়, কি বললে আশ্বস্ত হতে পারে? নেক্সট রোগির সাথে কনভারসেশনে কি লেভেল আপগ্রেড করল? যেহেতু তুমি নতুন, অবশ্যই সিনিয়রের হেল্প নিবে।অন ডিউটি সিএ, আই এম ওর কন্টাক্ট রাখবে। ভেজাইল্যা রোগি ( ভার্সিটির স্টুডেন্ট, পলিটিকাল পার্টি, সাংবাদিক আলা রোগি, ভেরি সিক পেশেন্ট ) দেখলে সাথে সাথে ফোন।

আর কাউন্সেলিং, পেশেন্ট রিসিভ করলে, তারপর রোগির সাথে যে বুঝদার লোক আছে, তাকে দু এক কথায় বুঝিয়ে বলবে প্রভিসনাল ডায়াগ্নসিস। কনফার্ম করবে না। বলবে আমি ইনিশিয়াল ট্রিটমেন্ট দিলাম, সিনিয়র ড আবার দেখবে। লোকে ইন্টার্ন বলে পাত্তা না দিলে দুখ পাবার কিছু নেই। তোমরা আসলেই তেমন কিছু জাননা ( আতেল দের কথা আলাদা, তারা প্রফেসর লেভেলের নলেজ রাখে) আর জানলেও নলেজ কিভাবে এপ্লাই করবে সেটা জান না, সেটাই শিখবে।

ওয়ার্ড সংশ্লিষ্ট সকলের সাথে সম্পর্ক ভাল রাখবে। নার্স, ওয়ার্ডবয়, দারোয়ান, এমন কি দালাল দের সাথেও। ট্রাস্ট মি, তুমি বাজে পরিস্থিতি তে পরলে এরা সবার আগে তোমাকে রেস্কিউ করতে পারবে। এরা কিছু চুরিচামারি করবে, ইগ্নর দ্যাট। ভুলেও এদের সাথে রিলেশন খারাপ করবে না।

তুমি কার কাছ থেকে শিখবে? কমন সেন্স। যাকে তোমার কাছে এফিসিয়েন্ট মনে হয়। যার ব্যবহার ভাল, তার কাছে কাউন্সেলিং শিখবে। যার কাজ ভাল তার কাছে কাজ শিখবে। যে স্টুপিড টাইপ, তার কাছে শিখবে কি করা উচিৎ না। প্রশ্ন করবে, শিখতে চাইবে, অলওয়েজ বি কমুনিকেটিভ। আমাদের পেশার ৬০% কমুনিকেশন বাকি টা নলেজ এপ্লিকেশন। চুপ করে থাকাটা শ্বশুরবাড়ি ছাড়া আর কোথাও কোন গুণের কথা না।

উপরের কথা গুলি যত সহজে বললাম, করা তত কঠিন। তারপর ও চেষ্টা করবে, তোমাদের ব্যাচ থেকে যাতে আর না শুনতে হয়, বাংলাদেশের ডাক্তার রা খারাপ।

গুগলের বা মেডিকেল সাইট গুলোর হেল্প নিতে পার।Doctor’s communication skill, language how to manage difficult patient, how to manage your stress, workload.

 

ছবিতে মডেলঃ তুনাজ্জিনা,আবিদ এবং বনফুল
ছবি তুলেছে ঃ ডাঃ ফয়সাল মিশু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।