শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

তবুও ভালো থাকি অবহেলায় বেঁচে আছি

(১)
আমি যখন কোন সরকারি অফিসে যাই, প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারের রুমের দিকে তাকালেই আমি চোখটা নামিয়ে, মাথা নিচু করে চলে আসি। ওই রুম গুলোতে ঢোকার আগে এক্টিভ পিয়ন থাকে, ওইসব রুমে এটাচড বাথরুম থাকে!
আমাদের কি আর সেই কপাল আছে?
আমরা তিনচারজন মিলে একটা রুম শেয়ার করি। রাতের ডিউটিতে কোন রকমে একটা ধুলোমাখা রুমে কাজের ফাঁকে একটু জিরিয়ে নেই। মশার কামড় এর কথা নতুন করে বলার কি আছে? হাসপাতালের রোগীরা যেভাবে থাকেন ডাক্তাররাও সেভাবেই থাকবেন, তাই না? কোন কোন হেলথ কমপ্লেক্সের বিল্ডিং এর দেয়াল যে খসে পড়ে সেটা বলে লিখা লম্বা করতে চাইনা।

(২)
রোগীরা ৫০ জনে একটা বাথরুম শেয়ার করলে ডাক্তার কেন আলাদা ঝকঝকে তকতকে বাথরুম পাবে? বিশ্বাস করুন আর নাই করুন, সরকারী হাসপাতালের বাথরুমের অবস্থা আসলেই তথৈবচ।
নাইট ডিউটি করে আমাদের রাউন্ড শেষ করে রোগী ডিসচার্জ করতে করতে কখন যে দুপুর বারোটা বেজে যায় টেরই পাইনা। আমরা সবাই এই কষ্টটা হাসিমুখেই করি। কিন্তু বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবে, সকালে ঠিক মতো বাথরুম করার সুযোগ কয়জনের কপালে জোটে? ফ্রেশনেস তো আর এমনি এমনি আসবে না, তাই না? শরীরে অস্বস্তি রেখে পোলাইট বিহেভিয়ার না আসাটাই স্বাভাবিক। ( যদিও লেইম এক্সকিউজ কারো কারো জন্য)।

(৩)
আমার মনে হয় আমি বড় ডাক্তার হতেই পারবো না, কারন নাইট ডিউটি করতে গেলে আমার বাথরুমের দরকার হয়, রেস্ট রুমের দরকার হয়! এত চুজি হলে কিন্তু মানব সেবা কিম্বা পড়াশোনার সাধনা হবে না, তাই না?
রেস্ট রুম দিলে আমি সারারাত পড়ে পড়ে ঘুমাবো এটা অথরিটি ঠিকই বুঝে তাই আলাদা কোন রেস্ট রুম নাই। তাছাড়া ডিউটির জন্য সরকার তো বেতন দেয়ই তাই না? কর্মক্ষেত্রে এক্সট্রা ফ্যাসিলিটি সবার জন্য না! আচ্ছা রেস্ট রুম না দেয়ার হয়তো ব্যাখ্যা দিতে পারি কিন্তু ওয়াশরুমের ব্যপারটা কিভাবে এক্সকিউজ দিবো?
আমি রোগী এবং ডাক্তার এর কিছু নূন্যতম চাহিদার কথা বলছি যা কোনদিন নিউজ পেপারে আসবে না। কেনই বা আসবে, এসব নিউজের যে কাটতি কম।

(৪)
যখন রাতের অন্ধকার ছাপিয়ে ভোর হয়, হাসপাতালের রোগীদের দেখলে সত্যি কষ্ট হয়। বাথরুমে লম্বা সিরিয়াল, এত লম্বা সিরিয়াল পেরিয়ে যে বাথরুমটাতে তারা যান সেটা আসলেই ব্যবহার অনুপযোগী।
একটা মহিলা পেশেন্ট এর তিন দিন পায়খানা হচ্ছে না, তাকে আমি গ্লিসারিন সাপোজিটরি এডভাইস করলাম, বারবার বলার পরেও সে গ্লিসারিন ইউজ করছে না দেখে ধমক দিলাম। মহিলার সাথের ভদ্রলোক অবশেষে লজ্জার মাথা খেয়ে আমাকে বলেই ফেললেন, এই বাথরুম ইউজ করা তার পক্ষে সম্ভব না, তাই উনি সাপোজিটরি নিচ্ছেন না!
আচ্ছা মহিলার রোগীরই যদি এই অবস্থা হয় মহিলা ডাক্তার এর কি হবে সেটা সহজেই অনুমেয়। আফসোস, এই সামান্য বিষয়ে আমরা কত উদাসীন। অথচ, এই কাজ করাটা খুব কঠিন কিছু না।
ডাক্তারদের একটা সুন্দর ওয়াশরুম, একটা রেস্ট রুম, একটা স্টাডি রুম না থাকলে, কাজ করে আরাম নেই, শুধু এতটুকুই বললাম।
আমাদের সয়ে গেছে, ব্যপার না, কোন অভিযোগ নেই, শুধু বলার জন্যই বললাম।

লিখেছেন:
ডা. মৃণাল সাহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “তবুও ভালো থাকি অবহেলায় বেঁচে আছি”

  1. I’m so sorry, I beg apology to my son and daughter for my great mistake, I force them to study in medical college to become doctor. After leaving abroad (24 years) when I’m here in my dream land I understand how big foolish and stupid I am forced them to became doctor. What I observed in my previous life where I was a specialist in Healthcare Quality Management, the doctors were paid the highest respect/ honor and facilities specially food, accommodation, transportation and recreation. I forget totally about the circumstances of Bangladesh, where doctors are treated like anything else. One thing more I observed here senior doctors are ignoring the junior like their enemy, they (junior) are not belongs to them (senior).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।