মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ঢামেক হাসপাতালের গতকালের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩১ · ১ মিনিটে পড়ুন
ঢামেক হাসপাতালের গতকালের ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন
লেখার আকার

ঢামেক হাসপাতালে গতকাল দুই ইন্টার্ন চিকিৎসকের উপর হামলাকে কেন্দ্র করে, আজ একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।

সেখানে ইন্টার্নি চিকিৎসক পরিষদ এবং সর্বস্তরের ডাক্তারগনের পক্ষ থেকে কিছু  দাবী প্রকাশ করা হয়।
সংক্ষেপে দাবীগুলো ছিল নিম্নরূপ-

১। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

২। চিকিৎসকদের নিরাপত্তা এবং সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানের স্বার্থে হাসপাতালে কর্মরত সকল বিসিএস ক্যাডারকে মেজিস্ট্রেসী পাওয়ার দিতে হবে।

৩। হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে “ইমার্জেন্সী রেড এলার্ম সিস্টেম” চালু করতে হবে যাতে দ্রুততম সময়ে স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হতে পারে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ এবং র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি বাহিনী হাসপাতালে ২৪ ঘন্টা কর্মরত থাকবে।

আর এদিকে সাংবাদিকের পক্ষ থেকে  দাবি চাওয়া হয়, তাদের যেন যেকোন দিন যেকোন সময় হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হয়। তারা যখন কোন প্রতিবেদনের কাজে হাসপাতালে আসবে, যেন তাদেরকে কোন বাঁধা না দেওয়া হয়।

 
ঢামেক হাসপাতাল ডিরেক্টর, ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান  ইন্টার্ন চিকিৎসক পরিষদ এবং সর্বস্তরের ডাক্তারগনের দাবির পূর্ণ সমর্থন করেন এবং এই ব্যপারগুলো তিনি বিবেচনায় আনবেন বলে আশ্বাস দেন সকলকে।

 

তথ্য ও ছবি ঃ ডা. হুমায়ুন কবির, ঢাকা মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

  1. “ঢামেক হাসপাতালে গতকাল দুই ইন্টার্ন চিকিৎসকের উপর হামলাকে কেন্দ্র করে” এই তথ্যটি কি সঠিক?২ ইন্টার্ন নাকি ১ জন ইন্টার্ন ১জন আই.এম.ও? এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।