বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুলাই ২০২০, শুক্রবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আমরা অনেকের কাছ থেকেই অনেক কিছু শুনতে পাই, এবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানালেন এডভোকেট এম আর খান সবুজ।

এডভোকেট এম আর খান সবুজ বলেন, কিছুদিন আগে আমার ছোট বোনের স্বামী মারা যায় আর আমার বোন তখন প্রেগনেন্ট ছিল, প্রচুর মানসিক চাপে একসময় তার ব্লিডিং হতে শুরু করে। এ অবস্থায় তাকে নিয়ে আমরা প্রথমে তার বাড়ির পাশে সায়দাবাদ মনোয়ারা জেনারেল হাসপাতালে যাই সেখানকার ইমারজেন্সি ডাক্তাররা তাকে কোনো চিকিৎসা দেয় না। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললো। তারপর তাকে নিয়ে একটু সামনেই মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং সেখানকার কর্তব্যরত ডাক্তাররাও তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথাই বলে। তখনও আমার বোনের অনবরত ব্লিডিং হয়েই যাচ্ছে মুগদা মেডিকেলের পাশেই পপুলার ক্লিনিক আমরা তাকে সেখানে নিয়ে যাই সেখানের ডাক্তাররাও একই ঢাকা মেডিকেলের কথাই বলেন। তখন রাত প্রায় ১ টা, রোযার মাস কোথাও ভর্তি নিচ্ছে না আর এদিকে আমার বোনের অবস্থাও খারাপ হয়েই যাচ্ছে। পরে আমার বোনকে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলাম তারা রোগীর অবস্থা দেখে ঢাকা মেডিকেলের কথাই বললো। তখন রাত প্রায় ২ টা, নিরুপায় হয়ে আমরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্য রওনা হলাম।

ঢাকা মেডিকেলে পৌঁছাতে আমাদের ৩ টা বেজে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে ১০ টাকার একটা টিকিট কাটলাম তারা আমাদের দ্রুত লেবার রুমে যেতে বললো, লেবার রুম খুঁজে সেখানে যেয়ে দেখলাম সেখানকার কর্তব্যরত ডাক্তাররা সবাই রোগীদের নিয়ে অনেক ব্যস্ত আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত অনেক অনেক জটিল রোগের রোগী। লেবার রুমে কোনো সিট খালি নেই, তখন এক ডাক্তার আরেক রোগীর সিটে আমার বোনের থাকার ব্যবস্থা করে দিলেন। সেখানকার কর্তব্যরত মহিলা চিকিৎসককে আমি আমার বোনের অবস্থা সম্পর্কে বললে তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তারা আমাদের ২ ব্যাগ রক্ত যোগাড় করতে বললে আমরা তৎক্ষনাৎ ব্ল্যাড ব্যাংকে গিয়ে রক্ত দিলাম। কর্তব্যরত চিকিৎসকরা তারপরেই আমার বোনকে অপারেশন রুমে নিয়ে যান এবং যথাযথ চিকিৎসা প্রদান করেন আর আমার বোন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে।

আশ্চর্যজনক হলেও সত্যি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের এতো ব্যস্ততার মাঝেও এতো জটিল রোগের রোগীর ভীড়েও মাত্র ১০ টাকার টিকিটের বিনিময়ে আর এতো অল্প সময়ের মধ্যে এতো ভালো চিকিৎসা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। টাকার বিনিময়েও আমি উপযুক্ত চিকিৎসা পাইনি অন্য কোনো হাসপাতালে আর মাত্র ১০ টাকা বিনিময়ে আমরা সম্পূর্ণ চিকিৎসাটি পাই। ঢাকা মেডিকেল থেকে প্রয়োজনীয় ওষুধসহ আমার বোনকে পরদিনই রিলিজ দিয়ে দেয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এতো ভালো চিকিৎসাসেবা দেয়ার জন্য আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিকট কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।