মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

ডা. মঈন উদ্দিনকে নিয়ে কুৎসা রটনাকারী গ্রেফতার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:০৯ · ২ মিনিটে পড়ুন
ডা. মঈন উদ্দিনকে নিয়ে কুৎসা রটনাকারী গ্রেফতার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ এপ্রিল, ২০২০, বৃহস্পতিবার

যেখানে ডাক্তার সমাজ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে করোনা মোকাবিলায়, সেখানে কিছু মানুষ এই ডাক্তার সমাজকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

মনুষ্যসেবা বড় ধর্ম, এই কথা মনে প্রাণে ধারণ করেই করোনা যুদ্ধে নিঃস্বার্থে মানুষের সেবায় নিয়োজিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ডা. মঈন উদ্দিন করোনায় মৃত্যুবরণ করার পর এ বিষয়ে চিকিৎসক সমাজকে উসকে দেবার জন্য কতিপয় কুচক্রি মহল মৃত ডাক্তারকে জড়িয়ে নানান কুৎসামূলক বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করতে থাকে। এতে চিকিৎসকদের অনেকেই সাইবার পুলিশের সাথে যোগাযোগ করে এবং সামাজিক মাধ্যমে অপপ্রচারকারী দায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানায়।
অভিযোগ প্রদানে ভূমিকা রেখেছেন আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামের দীপ্ত দাশ শুভ।

তারই ধারাবাহিকতায়, সাইবার পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর বাড্ডা এলাকা থেকে আজ অভিযুক্ত এইচ এম রিয়াজকে ( পিতা-মৃত আব্দুস ছাত্তার, মাতা-কচিরন নেছা, সাং-দাওকাঠী, পোস্ট-শ্যামপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল) গ্রেফতার করে। তার কাছে থেকে একটি মোবাইল সেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

তাছাড়া সাইবার পুলিশের ২৪/৭ অনলাইন মনিটরিং সেল ডা. মঈন উদ্দিনসহ চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিভিন্ন পোস্ট শনাক্ত করে।
সামাজিক মাধ্যম ও অনলাইনের যে কোন ধরনের গুজবসহ যেকোন সাইবার অপরাধের তথ্য শেয়ার করার জন্য অনুরোধ করেছে সিআইডির সাইবার পুলিশে।

নিজস্ব প্রতিবেদক/ মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।