মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রামেকের দুই ছাত্র আহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ৪:৫৭ · ১ মিনিটে পড়ুন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে রামেকের দুই ছাত্র আহত
লেখার আকার

২১ জানুয়ারি,২০২০

রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকায় গত রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) দুই ছাত্র ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আহত শিক্ষার্থীরা হলেন এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্র মিরু আহমেদ (২৩) এবং চতুর্থ বর্ষের ছাত্র আতিকুল ইসলাম (২৩)।

তাদের দুজনেরই বাম পায়ের হাঁটুর ওপরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। মিরুর পায়ে ছয়টি এবং আতিকুলের পায়ে প্রায় ১২টি সেলাই লেগেছে।

এদের সঙ্গী হিসেবে আপন হোসেন (২৩) নামে পঞ্চম বর্ষের আরেক শিক্ষার্থী থাকলেও তিনি সে যাত্রায় অক্ষত অবস্থায় বেঁচে যান।

জানা গেছে, রোববার রাতে এই তিন ছাত্র রিকশায় চড়ে রামেকের হোস্টেলে ফিরছিলেন। পথে রামদা ও ছুরি নিয়ে দুই ছিনতাইকারী তাদের পথ রোধ করে। পরিস্থিতি বোঝার আগেই ছিনতাইকারীরা তাদের আঘাত করা শুরু করে এবং জোরপূর্বক মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রিকশাওয়ালার সহযোগিতায় তারা হাসপাতালে পৌঁছেন।

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ মারফত জানা যায়, ছিনতাইয়ের বিষয়টি তিনি শুনেছেন। হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। আহত দুই ছাত্র চিকিৎসাধীন। তারা সুস্থ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।