মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

চিকিৎসকদের ‘সেবার মনোভাব নিয়ে’ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ অক্টোবর ২০১৬, ৪:৫১ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকদের ‘সেবার মনোভাব নিয়ে’ মানুষের পাশে থাকার আহ্বান  জানিয়েছেন প্রধানমন্ত্রী
লেখার আকার

আজ রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স (বিসিপিএস) এর ১৩তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলেন “চিকিৎসা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত,আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন।”

14729269_571573223050114_2166372096166172779_n

আজকের নবীন চিকিৎসকদের সামনে বক্তব‌্য দিতে এসে ১৯৭২ সালের ৮ অক্টোবর তখনকার পিজি হাসপাতালে চিকিৎসকদের উদ্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা থেকে উদ্ধৃত করেন তার বড় মেয়ে হাসিনা।
শেখ হাসিনা বলেন “তিনি বলেছিলেন, ‘আপনারা ডাক্তার। আপনাদের মন হতে হবে, অনেক উদার। আপনাদের মন হবে সেবার। আপনাদের কাছে বড়-ছোট থাকবে না। আপনাদের কাছে (বিবেচ‌্য) থাকবে রোগ। কার রোগ কত বেশি, কার রোগ কম। তাহলেই তো সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এবং মানুষের মনে আপনাদের জন্য সহযোগিতা বাড়বে।”

শেখ হাসিনা আরও বলেন,”আর্ত-পীড়িতদের সেবা দানের জন্য সামর্থ্য অর্জন করেছেন।এখানেই শেষ নয়, আপনাদের মধ্যে সেবা দানের মনোভাব তৈরি করতে হবে।”

14681791_571573263050110_7281014431393700227_n

প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে।আপনারা রোগীদের চিকিৎসা সেবাটা ভালভাবে দেবেন।একটা কথা মনে রাখবেন  ওষুধের চাইতে একজন ডাক্তারের মুখের কথাতেই অর্ধেক অসুখ কিন্তু ভাল হয়ে যায়,কারণ আমরাতো রোগী হই মাঝে মাঝে আমরা বুঝি।”

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস- এর সাবেক সভাপতি অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য দেন।

কলেজের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

কলেজের সহ-সভাপতি অধ্যাপক রুহুল আমিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তথ্য ঃ নিজস্ব প্রতিনিধি এবং বিডিনিউজ২৪.কম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

  1. আমাদের সেবার মনোভাব আছে তার আগে সরকারী আমলা কামলা ও নেতাদের দেশে চিকিৎসা করার মনোভাব পোষন করুন।

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।