মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

চিকিৎসককে জুতা পেটা করলেন স্থানীয় রাজনৈতিক নেতার ভাই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩১ জুলাই ২০১৪, ৬:৪০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসককে জুতা পেটা করলেন স্থানীয়  রাজনৈতিক নেতার ভাই
লেখার আকার


বাড়িতে রোগী দেখতে না যাওয়ায় শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এমরান হোসেনকে হাসপাতালে ঢুকে প্রকাশ্যে জুতা পেটা করলেন স্থানীয় শ্রমিক লীগ নেতার ভাই তৌহিদ।


অভিযুক্ত তৌহিদ সদ্য নির্বাচিত নকলা উপজেলা ভাইস-চেয়ারম্যন ও উপজেলা শ্রমিক লীগ সভাপতি সরোয়ার হোসেন তালুকদার এবং উরফা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা নূরে আলমের ছোট ভাই।  

জানা গেছে, ৩১ জুলাই বৃহষ্পতিবার বেলা ১২ টার দিকে ওই শ্রমিক লীগ নেতার ভাই তৌহিদ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক  ডা. এমরানকে রোগী দেখার জন্য তার বাসায় যেতে বলেন।

ডা. এমরান অফিস ফেলে বাসায় যেতে অপারগতা প্রকাশ করলে কিছু সময় পর তৌহিদ লোকজন নিয়ে এসে তাকে কিল ঘুষি ও জুতা পেটা করেন । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ডা. এমরান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষের কাছে জানিয়েছি। জেলার সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দে  বিষয়টি অবগত হয়েছেন এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার চিন্তা চলছে বলে জানিয়েছেন ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত  করে জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে । তবে লিখিত কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

অভিযুক্ত তৌহিদ জানিয়েছেন, ঘটনা সত্য। তবে আমি মারিনি, মেরেছে জনগন। কারণ তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।  আমি তখন হাসপাতাল গেইটে ছিলাম।

তথ্যসূত্রঃ নতুনবার্তা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।