মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা মেডিকেল কলেজ

চলে গেলেন ঢাকা মেডিকেলের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান

Platformপ্রকাশ: ৪ জুন ২০২০, ৮:৫০ · ১ মিনিটে পড়ুন
চলে গেলেন ঢাকা মেডিকেলের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুন ২০২০, বৃহস্পতিবার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এন আই খান আজ ৪ জুন বিকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

অধ্যাপক ডা. এন আই খান, এমবিবিএস, এমআরসিপি, এফআরসিপি, এফএসিপি, ছিলেন দেশের একজন বিশিষ্ট ও বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ। মৃত্যুর আগে তিনি লিভার ডিজিজসহ বার্ধক্যজনিত নানা অসুখের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক ডা. এন আই খানের মৃত্যুতে শোকাহত গোটা চিকিৎসক সমাজ। একদিকে তিনি যেমন ছিলেন দেশবরেণ্য চিকিৎসক, অন্যদিকে তেমনি অসাধারণ শিক্ষক। ছাত্রদের কাছে তিনি সর্বদাই ছিলেন পিতৃসুলভ।
তাঁকে স্মরণ করে পাবলিক হেলথ এর অধ্যাপক ডা. এম আবুল হাসনাত মিল্টন বলেন,

“কী আদরটাই না করতেন। ইন্টার্ণী জীবনে মেডিসিনের ছয়মাস যে এত মনপ্রাণ দিয়ে কাজ করতাম, সেটাও তো স্যারের জন্যই।”

স্মরণ করেছেন ডা. আবদুন নূর তুষারও,

“তাঁর ক্লিনিক্যাল আই এবং জ্ঞান ছিল অনেক সমৃদ্ধ। খুবই ভালো শিক্ষক ছিলেন।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢামেকে ২১ দালাল আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে নারীসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে আজ (২৫ নভেম্বর)…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢামেকে আবারও ‘ভুয়া চিকিৎসক’ আটক

রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (৩০) নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা। আজ (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের নাক, কান, গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক…

১৭ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।