শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ কম, বাড়ছে নতুন ভ্যারিয়েন্টে ঝুঁকি

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে এবার ডেঙ্গুর সংক্রমণ আগের বছরের তুলনায় কম, কিন্তু বেড়েছে নতুন ভ্যারিয়েন্টে ঝুঁকি। কোভিড সংক্রমণের বছরগুলোতে তুলনামূলক কম ছিল ডেঙ্গুর প্রকোপ। এরপর থেকে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। ২০২৩ সালে সংক্রমণ-মৃত্যুতে সব রেকর্ড ছাড়িয়ে যায়। গত বছর শুধু চট্টগ্রামেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যাও একশ ছাড়ায়।

বিশেষজ্ঞদের ভাষ্য, আগস্ট থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রভাব বেশি থাকে। বছরের ওই সময়ে থেমে থেমে বৃষ্টির কারণে জমাটবদ্ধ পানি থেকে এডিস মশার জন্ম হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। বিগত বছরের তুলনায় চলতি বছরের এ সময় বৃষ্টি কম হওয়ায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম। গত বছরের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক কমেছে। তবে রোগীর অবহেলার কারণে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। প্রধান কারণ দেরিতে হাসপাতালে আসা। ডেঙ্গুতে মহানগর ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার রয়েছে। ডেঙ্গু আক্রান্তদের আলাদা কেয়ার নেওয়া হচ্ছে। পাশাপাশি সিভিল সার্জন অফিস থেকে ডেঙ্গু নিয়ে সব সময় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।’

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন ডেঙ্গুতে আক্রান্তের হয়েছিলেন। ওই বছর ডেঙ্গুতে মারা যান পাঁচজন। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয় পাঁচ হাজার ৪৪৫ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১ জন। ২০২৩ সালে সর্বোচ্চ ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হন চট্টগ্রামে। মারা যান ১০৭ জন। চলতি বছরের ৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫ জন। মারা গেছেন ৪২ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ বেশি হলেও ডেঙ্গুতে প্রাণ হারানোদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

জানা গেছে, চট্টগ্রামে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৮ শতাংশই ডেন–২ ভ্যারিয়েন্টের। এর মধ্যে ৫০ শতাংশ আবার কসমোপলিটন ভ্যারিয়েন্টে আক্রান্ত। কসমোপলিটন ভ্যারিয়েন্ট ‘ডেন–২’ ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট। কসমোপলিটন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীরা খারাপ হয়ে যাচ্ছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুজ্বর কমার পরের সময়টা বেশ ঝুঁকিপূর্ণ। এ সময় অতিরিক্ত দুর্বলতা, বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা, রক্তচাপ কমে যাওয়া, শরীরের বিভিন্ন জায়গায় লালচে দাগ বা র‌্যাশ হওয়া, প্রস্রাব-পায়খানা বা অন্য কোনোভাবে রক্ত দেখা গেলে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।