বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গ্রোয়িং পেইনঃ সতর্ক হোন বাচ্চাদের ক্ষেত্রে

প্ল্যাটফর্ম নিউজ, ১২ এপ্রিল, ২০২১, সোমবার

লেখাঃ ডা. মোঃ আহাদ হোসেন
কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।
চিফ কনসালট্যান্ট- ব্যথা বিষয়ক
বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, কাটাবন, ঢাকা।

গ্ৰোয়িং পেইন সাধারণত সাধারণত বাচ্চাদের হয়ে থাকে। তিন বছর থেকে শুরু করে বার বছর পর্যন্ত বাচ্চাদের এই ধরনের ব্যথা হতে পারে। পরিসংখ্যানে দেখা যায় শতকরা ১০ থেকে ২০ ভাগ বাচ্চাদের এই ধরনের ব্যথায় আক্রান্ত হতে পারে। বাচ্চাদের এই ধরনের ব্যথায় সাধারণত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে সঠিকভাবে নির্ণয় না হলে বা অন্য কোন ব্যথাকে গ্রোয়িং পেইন বলে চিহ্নিত করলে অনেক সময় বাচ্চাদের ক্ষতি হতে পারে। তাই আজকের লেখায় জানানোর চেষ্টা করব গ্ৰোয়িং পেইন এর বিস্তারিত এবং কখন চিকিৎসকের কাছে যেতে হবে।

গ্রোয়িং পেইন এর লক্ষণ সমূহঃ

1. এই ধরনের ব্যথা সাধারণত সন্ধ্যা বা রাতের দিকে দেখা যায় এবং সকালের দিকে থাকে না।
2. বাচ্চাদের গ্রোয়িং পেইন সাধারণত পায়ে অনুভূত হয় এবং উভয় পা ই আক্রান্ত হয়। হাতে বা অন্যান্য জায়গায় এই ব্যথা খুব কমই দেখা যায়।
3. ব্যথার তীব্রতা সাধারণত স্বল্প, মধ্যম ও কিছু সময় ক্ষেত্রে এমন তীব্র ধরনের হতে পারে যাতে রাতে বাচ্চাদের ঘুম ভেঙে যায়।
4. এই ব্যথাটি সাধারণত সব সময় থাকে না। কিছু সময় থাকে আবার কিছু সময় থাকেনা। কিছুদিন ব্যথা থাকে আবার কিছুদিন সুস্থ থাকে।
5. কিছু কিছু বাচ্চাদের এই গ্রোয়িং পেইন এর সময় পেটে ব্যথা বা মাথাব্যথার সমস্যাও থাকতে পারে।

গ্রোয়িং পেইন এর কারণঃ

গ্ৰোয়িং পেইন শব্দটি শুনে মনে হচ্ছে বাচ্চাদের বেড়ে ওঠা এর সাথে ব্যথার সম্পর্ক রয়েছে। কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। গবেষণায় প্রমাণিত হয়েছে বাচ্চাদের বেড়ে ওঠার সাথে ব্যথার কোন সম্পর্ক নেই।
তার পরেও যে সকল কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে
1. যেসকল বাচ্চাদের পায়ে গঠনগত ত্রুটি থাকে, বাচ্চাদের পা এবং জয়েন্ট সমূহ অত্যাধিক একটিভ থাকলে এই সমস্যা হতে পারে।
2. বাচ্চাদের পায়ে রক্ত চলাচল জনিত সমস্যা থাকলে।
3. অপুষ্টিজনিত কারণে দুর্বলতা থাকলে।
4. যে সকল বাচ্চাদের ব্যথার সহনশীল ক্ষমতা কম থাকে।
5. যেসকল বাচ্চারা পারিবারিক সমস্যার কারণে মানসিক চাপে থাকে।
6. ডে কেয়ার বা পরিবার ভিন্ন অন্য কোনো তত্ত্বাবধানে থাকা বাচ্চাদের এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে।

গ্রোয়িং এইজ এর ঝুঁকি বাড়ায়ঃ

1. সাধারণত প্রিস্কুল বাচ্চাদের এবং স্কুলে যাওয়া বাচ্চারা এই সমস্যার ঝুঁকি তে থেকে।
2. গ্রোয়িং পেইন ছেলেদের চেয়ে মেয়ে বাচ্চাদের বেশি হয়।
3. যে সকল বাচ্চারা দৌড়ঝাঁপ বেশি করে অথবা অত্যাধিক একটিভ থাকে তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেনঃ

1. যদি গ্রোয়িং পেইন সব সময়ের জন্য বা কিছু দিনের জন্য অব্যাহতভাবে থাকে।
2. যদি সকাল বেলাতেও এই ব্যথা থেকে যায়।
3. যদি ব্যথার তীব্রতা এমন হয় যে বাচ্চার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে।
4. গ্ৰোয়িং পেইন যদি বাচ্চার জয়েন্ট সমূহের অনুভূত হয়।
5. এইটা তার সাথে যদি আঘাতজনিত কোনো সমস্যায় জড়িত থাকে।
6. এই ব্যথার সাথে যদি জ্বর, দুর্বলতা, ক্ষুধামন্দা ও ওজন কমে যাওয়া এজাতীয় সমস্যা থাকে।

বাসায় প্রাথমিক চিকিৎসাঃ

যদি কোনো বিশেষ কারণ না থাকে তাহলে গ্ৰোয়িং পেইন কিছুদিন পর এমনিতেই ঠিক হয়ে যায়। তবে বাসায় কিছু ব্যবস্থা নেয়া যেতে পারে যাতে করে বাচ্চাদের আরাম বোধ হয়। রাতে বাচ্চাদের পা এবং হাত হালকা ম্যাসাজ করে দেয়া যেতে পারে। ব্যথাযুক্ত জায়গাগুলোতে গরম কাপড় বা গরম পানির বোতল দিয়ে সেঁক দেয়া যেতে পারে।
ব্যথা যদি আরো বেশি হয় বা কষ্টদায়ক হয় সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ঔষধ চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়া যেতে পারে।
হাত ও পায়ের কিছুই স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেগুলো চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়মিত করা এই ব্যথার ক্ষেত্রে ভালো উন্নতি এনে দেয়।

শেষ কথাঃ
গ্ৰোয়িং পেইন বাচ্চাদের জন্য খুব একটা সমস্যার বিষয় নয়। তবে সুনির্দিষ্ট কারণ থাকলে এই ব্যথা নিয়ে সচেতন না থাকলে অনেক সময় সেটা দীর্ঘমেয়াদি ব্যথায় পরিণত হতে পারে। বাচ্চাদের জন্য দীর্ঘ মেয়াদী ব্যথা কষ্টকর। তাই সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য গ্রোয়িং পেইন সম্পর্কে সচেতন থাকা জরুরি। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারলে অনেক ব্যথাই নির্মূল করা সম্ভব। ভালো থাকুক আমাদের বাচ্চারা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।