মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৩ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“গ্যাস্ট্রিক” এর ওষুধ হতে পারে আপনার স্মৃতিভ্রষ্টতার কারণ

লেখক- ডাঃ মোঃ মারুফুর রহমান অপু

প্রোটন পাম্প ইনহিবিটর (অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যানসোপ্রাজল, প্ল্যানটোপ্রাজল, র‍্যবিপ্রাজল ইত্যাদি) বাংলাদেশেতো বটেই সারা বিশ্বে বহুল গ্যাস্ট্রিক আলসার এর সমস্যায় বহুল ব্যবহৃত একটি ওষুধ। সরকারি হাসপাতালে আউটডোরে আসা বেশিরভাগ রোগীর চাহিদা থাকে এই অষুধ নেবার। আর কিনে নেবার ক্ষেত্রেও সমস্যা নেই, বছরের পর বছর প্রেসক্রিশন ছাড়াই এই প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে যাচ্ছেন অনেকেই। সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া গেছে এই প্রোটন পাম্প ইনহিবিটর স্মৃতিভ্রস্টতা (Dementia) এর হার ৪৪% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
জার্মানীর এই গবেষণায় ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৭৪ হাজার জনের স্বাস্থ্য বীমা তথ্য যাচাই করে দেখা গেছে এদের ২৯৫১০ জন স্মৃতিভ্রষ্টতায় আক্রান্ত এবং ২৯৫০ জন যারা নিয়মিত প্রোটন পাম্প ইনহিবিটর গ্রহন করতেন তাদের মধ্যে স্মৃতিভ্রষ্টতার হার যারা গ্রহন করতেন না তাদের তুলনায় ৪৪% বেশি।

dt_160128_brain_neurons_800x600

জার্নাল অব আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন নিউরোলজিতে(JAMA Neurology) প্রকাশিত এই গবেষনাপত্রে বলা হয়েছে এটি পরিসংখ্যানগত ফলাফল তবে এর পেছনের বায়োলজিক্যাল কারন এখনো গবেষনার বিষয়। এছাড়াও ২০১৫ সালে Stanford University এর পরিচালিত একটি গবেষণায় প্রোটন পাম্প ইনহিবিটর এর সাথে হার্ট এটাকের ঝুকির সম্পর্ক পাওয়া যায়।

প্রোটনপাম্প ইনহিবিটির জাতীয় ওষুধগুলো বিগত কয়েক বছরে সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে অন্যতম। ডিসপেপসিয়া (বদহজম, ঢেকুর ওঠা, ক্ষুধামন্দা) এবং পেপটিক আলসার এর চিকিতসার প্রেস্ক্রাইব হওয়া ছাড়াও হৃদরোগাক্রান্ত রোগী যারা নিয়মিত এন্টিপ্লেটিলেট ড্রাগ খান তাদের পাকস্থলীর আলসার থেকে রক্তক্ষরন প্রতিরোধ এর জন্যেও দীর্ঘদিন প্রোটন পাম্প ইনহিবিটর ব্যবহার করা হয়। তাছাড়া প্রেসক্রিপশনে এই ওষুধের অপ্রয়োজনীয় ব্যবহার ও লক্ষ্য করা যায়। প্রেসক্রিশন ছাড়াও বাংলাদেশে এ ধরনের ওষুধ সহজলভ্য হওয়ায় ওষুধের দোকানে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধ গুলোর অন্যতম হল প্রোটন পাম্প ইনহিবিটর। যদিও বায়োলজিক্যাল মেকানিজম এখনো জানা যায় নি পরিসংখ্যানগত গবেষনার ভিত্তিতেই এখন হার্ট বার্ন (বুক জ্বালা পোড়া) এর চিকিতসায় পুরোনো এন্টাসিড বা রেনিটিডিন জাতীয় ওষুধ খাওয়াই অধিক নিরাপদ মনে করা হচ্ছে।

 

তথ্যসূত্রঃ টেলিগ্রাফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

6 thoughts on ““গ্যাস্ট্রিক” এর ওষুধ হতে পারে আপনার স্মৃতিভ্রষ্টতার কারণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।