মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

গাজীপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেলে কোভিড-১৯ টেস্ট শুরু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুলাই ২০২০, ১০:৩১ · ১ মিনিটে পড়ুন
গাজীপুরে অবস্থিত  ইন্টারন্যাশনাল মেডিকেলে কোভিড-১৯ টেস্ট শুরু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই, রবিবার, ২০২০

গাজীপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ১ জুলাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ মলিকুলার বায়োলজিস্ট এবং দক্ষ বায়োটেকনোলজিস্ট এর সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা শুরু হয়। গাজীপুরে বেসরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে এই হাসপাতালই প্রথম কোভিড-১৯ টেস্ট করার পদক্ষেপ নেয়।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষার জন্য উন্নতমানের মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব তৈরি করা হয়েছে। ল্যাবে সর্বমোট ৩টি বুথ স্থাপন করা হয়েছে, যার ২টি বুথে নমুনা সংগ্রহ করা হয় এবং একটি বুথে টেস্ট করা হয়। এই ল্যাবটিতে নমুনা পরীক্ষার জন্য র‍্যাপিড আর.টি পি.সি.আর পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং পরীক্ষার কিটগুলি এফ.ডি.এ ও সি.ই অনুমোদিত। এর সার্বিক দায়িত্বে আছেন এসোসিয়েট প্রফেসর ফাতেমা খান মজলিশ।

বর্তমানে হাসপাতালে নমুনা সংগ্রহের পাশাপাশি গাজীপুর এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকেও নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের ৪৮-৭২ ঘন্টার মধ্যে এস.এম.এস, ইমেইল এবং হার্ড কপির মাধ্যমে নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর অধিকাংশ শর্তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলছে ১০ মেডিকেল কলেজ

‌সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ অন্যান্য খাতের মতো গত দেড় দশকে দূর্নীতির করালগ্রাসে আক্রান্ত ছিল বেসরকারি স্বাস্থ্যখাত। এ সময়ে দেশের বেসরকারি মেডিকেল কলেজ অনুমোদন ও পরিচালনার দায়িত্বে থাকা অধিকাংশই ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপি কিংবা নেতা। সেবা প্রদানের পরিবর্তে রাজনৈতিক…

১৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপ (DMC IMIG)-এর সহযোগিতায় রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।…

৫ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।