মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৭ কার্তিক ১৪৩৩ · ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

কোভিড-১৯ এর সঙ্গে পাল্লা দিয়ে ডায়রিয়া

Platformপ্রকাশ: ১৬ জুলাই ২০২০, ৪:৪১ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এর সঙ্গে পাল্লা দিয়ে ডায়রিয়া
মতলব আইসিডিডিআরবি হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ , ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

গত ১৪ দিনে সাড়ে ৫ শতাধিক লোক চাঁদপুর ও এর আশপাশের এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, জানিয়েছে আইসিডিডিআরবি হাসপাতাল, মতলব।

আইসিডিডিআরবি হাসপাতাল, মতলব

৩০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়ে উক্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৫ জন, গড়ে প্রতিদিন ভর্তি হয়েছেন ৪০ জনের বেশি। জানা গিয়েছে, এদের মধ্যে ৫৬ শতাংশ নারী এবং ৪৪ শতাংশ পুরুষ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব হাসপাতালের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাসহ চাঁদপুরের আট উপজেলার ২৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে ভর্তি হয়েছে। কুমিল্লার বিভিন্ন উপজেলার ২০১ এবং লক্ষীপুরের ৩৫ জন ভর্তি হয়েছে। বাকিরা নোয়াখালী ও শরিয়তপুর জেলার।

হাসপাতালের স্টেশন প্রধান ও জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা মো.আল ফজল খান জানান, ‘ভ্যাপসা গরম এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় এসব লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ময়লাযুক্ত খাবার গ্রহণ এবং দূষিত পানি পান করাই রোগের মূল কারণ। শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের স্যালাইন ও মায়ের বুকের দুধ খাওয়ানো হচ্ছে। সাত মাস থেকে দুই বছর শিশুদের খাওয়ার স্যালাইন, বেবি-জিংক, মায়ের বুকের দুধ, সুজি ও খিচুড়ি খেতে দেওয়া হচ্ছে।’
অন্যান্য রোগীদের খাবার স্যালাইন, স্বাভাবিক খাবার এবং ক্ষেত্রবিশেষে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। পানির মতো পাতলা পায়খানা, ঘন ঘন বমি, পায়খানার সঙ্গে রক্ত ও গায়ে জ্বর থাকলে রোগীকে হাসপাতালে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

নিজস্ব প্রতিবেদক/নুসরাত জাহান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।