মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কুমিল্লায় করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ৮:২৪ · ২ মিনিটে পড়ুন
কুমিল্লায় করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, বুধবার, ২৬ আগস্ট, ২০২০

গত ২৪ ঘন্টায় কুমিল্লায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এই নিয়ে জেলায় ৬৬৭৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে এইসব তথ্য জানা যায়।

সিভিল সার্জন সূত্র থেকে জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১৪ জন, আদর্শ সদর উপজেলায় ১ জন, বরুড়া উপজেলায় ২ জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন, লাকসাম উপজেলায় ২ জন, চান্দিনা তে ১ জন, মনোহরগঞ্জ এ ১ জন, হোমনা উপজেলায় ২ জন, দাউদকান্দি উপজেলায় ১ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ৬ জন, বুড়িচং এ ১ জন, মেঘনা উপজেলায় ১ জন, দেবিদ্বার উপজেলায় ৫ জন, মুরাদনগর উপজেলায় ৩ জন ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ জন সহ মোট ৪২ জন এর শরীরে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়।

জেলায় গত ২৪ ঘন্টায় ২৪৭ জনের করোনা পরীক্ষা সহ মোট ৩০২৫০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট ৬৬৭৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

কুমিল্লায় সিটি করপোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ১ জন সহ জেলায় মোট মৃতের সংখ্যা ৩ জন। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জন। জেলায় গত ১ দিনে ৩৪ জন সুস্থ হওয়ার ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে মোট সুস্থ হন ৫১৪৯ জন।

তথ্যসূত্র: সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।