মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ৮:১৮ · ২ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুই রোগীর স্বজনদের আহাজারি
লেখার আকার

বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনে ভুল ইনজেকশন পুশে দুই রোগীর মৃত্যুর অভিযোগে নার্সকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুই রোগীর স্বজনদের আহাজারি

আজ (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত রোগীরা হলেন: হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহস্রাম ধূলধিয়া ইউনিয়নের পূর্ব সহস্রাম গ্রামের ফালু মিয়ার ছেলে মল্লিক (৩২) ও নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আ: কাদিরের ছেলে জহিরুল ইসলাম (২২)।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় কয়েকটি কক্ষের কাঁচ ভাঙচুর করা হয়। ঘটনায় অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিয়াকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই দুই রোগী মল্লিক ও জহিরুল ইসলাম হারনিয়া অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। মল্লিক গত ৭ জানুয়ারি ও জহিরুল ১২ জানুয়ারি ভর্তি হন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে তাদের অপারেশন হওয়ার কথা ছিল।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই রোগীকে অপারেশন থিয়েটারে নেয়ার আগেই ওয়ার্ডে অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাদিরা। এর আধাঘণ্টা পরই ওয়ার্ডেই মারা যান দুই রোগী।

এ ঘটনায় হাসপাতালে বিক্ষোভ করেছেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। তারা এ ঘটনার বিচার দাবি করেন। এ সময় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুল ইনজেকশন পুশ করায় এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার।

তিনি জানান, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে সার্জারি বিভাগের প্রধান ডা. অরুন সরকারকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।