বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্মস্থলে চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করুন

1457540_551007334974230_307820582_n

 
বাংলাদেশ তথা সারা পৃথিবীতে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি উদ্বেগজনক ভাবে আলোচিত হচ্ছে।সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উন্নয়নশীল দেশগুলোর চিকিৎসকরা তাদের পেশাগত দায় থেকে চিকিৎসার বাইরেও নানামুখী সেবা দিয়ে থাকেন। যে দায় অন্য কোনো পেশাতে দেখা যায় না। একজন চিকিৎসককে রাত দুপুরে রেস্ট রুম থেকে ডেকে জিজ্ঞেস করা যায় ‘ভাই ছাপ বাতরুমটা কুন্দিকে?’ যেটা পুলিশকে জিজ্ঞেস করা তো দূরের কথা কল্পনাও করা না। উকিল কে মামলা খাওয়ার ভয়ে জিজ্ঞেস করা যায় না।যায় শুধু চিকিৎসককে।

 

 

চিকিৎসা একটি টেকনিক্যাল বিষয়,এই স্পর্শকাতর একটা বিষয়ে হাসপাতালে একজন রোগীর সাথে না হলে চার থেকে পাঁচজন নন টেকনিক্যাল লোক ঢুকে। আমাদের হাসপাতাল নিরাপত্তা কাঠামোতে যাদেরকে রেস্ট্রিক্ট করার কোনো উপাদান নেই। মানে একটা উপজেলা হাসপাতালে যতজন ডাক্তার আছে ততজন নিরাপত্তা কর্মীও নেই। আবার দুজন নিরাপত্তার কর্মীর একজনও গানম্যান নেই।
রোগীর সাথে আসা বাড়তি লোক গুলোকে যদি আমরা হাসপাতালের মতো একটা স্পর্শকাতর স্থানে ঢোকার মুখেই আটকে না দেই তাহলে টেকনিক্যাল লোক মানে ডাক্তারদের সাথে এই নন টেকনিক্যালদের ঝামেলা হবেই। একশোজন মরনাপন্ন রোগীর পাঁচজন মৃত্যু বরন করলেও উক্ত হাসপাতালের কর্মঘন্টার সারাদিন যাবে ঘটনা সামাল দিতে।

সেটাই হচ্ছে এখন বাংলাদেশের বেশীরভাগ হাসপাতাল গুলোতে।প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো হাসপাতালে চিকিৎসকদের সাথে রোগীর লোকদের হাতাহাতি হচ্ছে।অথচ যার সাথে এগুলো হচ্ছে তার হাসপতালে ঢোকার ই কথা না।

বগুড়ার শজিমেক এর ঘটনাটা তেমনি একটা ঘটনা।সেখানে এক ইন্টার্ন ডক্টরকে অনাকাংখিতভাবে রোগীর লোকজন ‘ইভ টিজিং’ করে।যেটা তার সহপাঠীরা মেনে নিতে পারেনি।তারা যথা সম্ভব রেসপন্স করে।ফেলো কলিগের প্রতি দায়বদ্ধতা থেকে তারা রোগীর লোকজনের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে যায়।

ফলশ্রুতিতে যা ঘটার তাই ঘটে! সরকারের মন্ত্রী ঘোষনা দেন ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নিশিপ স্থগিত করার।অথচ হাসপাতালের ঢোকার মূল দরজা দিয়ে এই লোকগুলিকে আটকাতে পাড়লে এই ঘটনাই ঘটতো না।

 

একটু তলিয়ে দেখলে বুঝা যায়,এর জন্য দায়ী রাস্ট্রের ফেলিউর যন্ত্র।ইন্টার্নরা না।তাই তাদের বিরুদ্ধে ছয় মাসের নিষেধাজ্ঞা সামনের চিকিৎসা-দিনের জন্য শুধু ভয়াবহ ই নয় আত্নঘাতী ও বটে।

রোগীর লোকের সাথে ঘটে যাওয়া ঘটনাটা পুরো সিস্টেমের ফেলুউর। টেকনিক্যাল লোকদের কাজগুলোকে এভাবে উন্মুক্ত এবং অবাধ করে রাখলে নন- টেকনিক্যাল লোকদের সাথে সংঘাত অনিবার্য।এবং নিকট অতীতে এ ধরনের ঘটনায় চিকিৎসক আহত কিংবা নিহত হলেও মন্ত্রী মশায়ের ভূমিকা ছিলো ন্যাক্কারজনক ভাবে এক পেশে। এ অবস্থায় চার নবীন চিকিৎসকের ইন্টার্নশীপ স্থগিত করলে যে উদ্ভুত অবস্থার সৃষ্টি হবে তার টোটাল দায়ভার মন্ত্রী মশায়কেই নিতে হবে।

 
অবিলম্বে এই ইন্টার্ন চিকিৎসকদের উপর আরোপিত একপেশে জবরদস্ত নিষেধাজ্ঞা কিংবা শাস্তির পথ পরিহার করুন।নইলে এর জন্য আমাদের সকলকেই মূল্য দিতে হবে।কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করুন।
অবাধে রোগীর লোকজনের হসপিটাল কম্পাউন্ডে প্রবেশ রহিত করুন।

 

লিখেছেন ঃ ডা. সেলিম শাহেদ, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।