মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীর অভিনব উদ্যোগ গ্রহন

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৮:২৩ · হালনাগাদ: ৩০ মার্চ ২০২০ · ২ মিনিটে পড়ুন
করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীর অভিনব উদ্যোগ গ্রহন
লেখার আকার

২৮শে মার্চ শনিবার ,২০২০

করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে মেডিকেল শীক্ষার্থীর অভিনব উদ্যোগ গ্রহন।কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাঁওবাসী এই শিক্ষার্থী নিজ উদ্যোগে গ্রামের তরুণদের সাথে নিয়ে সামাজিক সচেতনতা মুলক কার্যক্রমটি পরিচালনা করেন।
বোরগাঁও গ্রামবাসীকে সচেতন করার লক্ষ্যে বোরগাঁও বাজারের পাশে হাত ধোয়ার পানি ও সাবানের ব্যবস্থা করা হয়।
সেই সাথে গ্রামের ১৩ টা মসজিদে সাবান দেওয়া হয় এবং ওযূখানায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের সরল ও ধর্মপরায়ণ মানুষদের মসজিদ থেকে দূরে রাখা সম্ভব নয়। তাই মসজিদেই মুসল্লিদের জীবাণুমুক্ত করার এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে।
বাজারের দোকানদার, শ্রমজীবী মানুষ বিশেষত রিকশাওয়ালা, অটোরিকশাচালক, ভ্যান চালক সহ সাধারণ মানুষজন এখানে হাত ধুতে পারবেন।
গ্রামের মানুষজন এখনো অনেক অসচেতন। করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেরকম কার্যক্রম স্থানীয় পর্যায় থেকে নেওয়া হয় নাই বিধায় তারা এখনো বিভিন্ন কুসংস্কারে আবদ্ধ আছে। তাদের মাঝে সচেতনতা ও ভাইরাস প্রতিরোধ ব্যবস্থাও অপ্রতুল।
এ বিষয়ে উদ্যোক্তা মো:আশরাফুল হক বাবন বলেন,
“যতটুকু সামর্থ্য ছিলো ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
গ্রামীণ পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।গ্রামের অন্যান্য তরুণরা যারা এ কাজে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি।
তার মতে সকলে মিলে সচেতন হওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ সম্ভব।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।