মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
শোক সংবাদ

করোনায় ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৯ · ১ মিনিটে পড়ুন
করোনায় ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ডিসেম্বর, ২০২০, সোমবার

আজ ১৪ ডিসেম্বর, ২০২০ ভোরবেলা বিবিএমসির শ্রদ্ধেয় প্রফেসর ডা. আব্দুল কাদের খান ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। জানা গেছে যে, তিনি করোনা আক্রান্ত ছিলেন এবং হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু ঘটে।

ডা. আব্দুল কাদের খান ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ, মেডিকেল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পেশাগত জীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধক্ষ্য হিসেবে অবসর নিয়ে বেসরকারি মেডিকেল কলেজে অধ্যাপনা করতেন। তাঁর স্ত্রী ডা. নিলুফার করিমও একজন চিকিৎসক ও অধ্যাপনার সাথে জড়িত আছেন। আবদুল কাদের খান ১৯৬০ সালে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। হরগঙ্গা কলেজ থেকে আইএসসি এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তাঁর জেষ্ঠ্য ভ্রাতা আবদুল হাই খান এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৯৭৪ সালে তাঁর থেকে টাকা নিয়ে শ্রীনগরে হাই সুফিয়া বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।‌ শেষ দিকে তিনি কাব্য চর্চায় মনোনিবেশ করেছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

খাওয়ার স্যালাইনের সহউদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মারা গেছেন

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ জনস্বাস্থ্য গবেষক, যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইনের সহউদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে গত ২২ অক্টোবর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ২৪…

২৫ অক্টোবর ২০২৪বিস্তারিত পড়ুন

হৃদরোগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধানের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ জুলাই, ২০২২, রবিবার গতকাল ৩০ জুলাই, ২০২২ ম্যাসিভ কার্ডিয়াক এরেস্টে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা. মোত্তাকিন আহমেদ মাসুদ মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। গতকাল…

৩১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহাকারী রেজিস্ট্রারের মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ জুন, ২০২২, বুধবার আজ ১৫ জুন, ২০২২, বুধবার লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে বগুড়া মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা.জাহিদ হাসান মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ বুধবার রাতে ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।