মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে অত্যাধুনিক সেল সেপারেটর মেশিন সংযোজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ১০:০৯ · ২ মিনিটে পড়ুন
কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে অত্যাধুনিক সেল সেপারেটর মেশিন সংযোজন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

সম্প্রতি কক্সবাজার পৌরসভার অনুদানে মেয়র মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সেল সেপারেটর মেশিন।

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেল সেপারেটর মেশিন সংযোজনের অনুষ্ঠানের এক পর্যায়ে

আজ ২৬শে নভেম্বর, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে সেল সেপারেটর মেশিনটির উদ্বোধন করেন কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ। উদ্বোধনের পর ব্লাড ব্যাংকের ইন-চার্জ হিসেবে ডা. এস এম শাহেদুল ইসলাম সেল সেপারেটর মেশিনটির কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেল সেপারেটর মেশিন সংযোজন অনুষ্ঠানের এক পর্যায়ে

মূলত, রক্ত পরিসঞ্চালন ছাড়াও রোগের প্রকারভেদ অনুযায়ী প্রায়ই রোগীর জন্য রক্তের বিভিন্ন উপাদান যেমন প্লাজমা, প্যাকড সেল (লোহিত ও শ্বেত কণিকা), প্ল্যাটিলেট (অণুচক্রিকা) পৃথকভাবে প্রয়োজন হয়ে থাকে। তেমনই বর্তমানের কোভিড-১৯ রোগের চিকিৎসায় অন্যতম প্রস্তাবিত চিকিৎসা পদ্ধতি প্লাজমা থেরাপি কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগের ক্ষেত্রে যেখানে প্যাকড সেল এর দরকার পড়ে সেখানে এই সেল সেপারেটর মেশিনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই হাসপাতালটিতে এই অত্যাধুনিক সেল সেপারেটের মেশিনের সংযোজন হাসপাতালের সেবার মানকে কয়েক গুণ ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. কামাল হোসেন, পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিক উস ছালেহীন, জনাব ডা. মহিউদ্দিন মো. আলমগীর এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।