মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬২৮ কার্তিক ১৪৩৩ · ১ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস উদ্বোধন পহেলা আগস্ট

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:৪৯ · ১ মিনিটে পড়ুন
এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস উদ্বোধন পহেলা আগস্ট
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আগামী ১ আগস্ট এমবিবিএস কোর্সে সদ্য ২০-২১ সেশনে ভর্তিকৃত মেডিকেল ১ম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস উদ্বোধন হবে। যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঐদিন বেলা ১১:০০ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ‘ভার্চুয়ালি’ অংশগ্রহণে সম্মতি জ্ঞাপন করেছেন।

ইতিঃপূর্বে গত ২ এপ্রিল ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী ১৯ টি কেন্দ্রের ৫৫ টি ভেন্যুতে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪ই এপ্রিল প্রকাশিত ফলাফলে উক্ত পরীক্ষায় ৪৮ হাজারেরও অধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

এরপর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ক্রম অনুসারে সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। সর্বশেষ গত ৩০ জুন বেসরকারি মেডিকেল কলেজের আবেদন শেষ হয়। 

ছবিঃ বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এক কেন্দ্রের বাইরের চিত্র

করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজে অনলাইন ক্লাস চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন ভর্তিকৃত এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীরা এবার অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।