শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এফসিপিএস ও এমডি সুবিধা এবং অসুবিধা

এফসিপিএস ও এমডি সুবিধা এবং অসুবিধা

এফসিপিএস

সুবিধাঃ
১.ইন্টার্ণ শেষ করার পরপরই পার্ট ১ দেয়া যায়।১ বছর অপেক্ষা করা লাগে না।
২.চার বছরের কোর্স।ইন্টার্ন শেষ করেই ট্রেনিং শুরু করলে ৪ বছর পর পরীক্ষা দিয়ে পাস করলেই শেষ।ততদিনে এম ডি কোর্সের কেবল “ফেইজ এ” শেষ হবে।
৩.নিজের ইচ্ছামত ভাল ভাল ইন্সটিটিউট এ ট্রেনিং করা যায়।
৪.ট্রেনিং এর সময় চাইলে বাইরে ডিউটি, চেম্বার করা যায়।
৫.চার বছর শেষে একটাই পরীক্ষা।
৬.কোর্স আউটের ভয় নাই।
৭.ট্রেনিং এর সময় কোন কোন জায়গায় সপ্তাহে ৪ দিন গেলেও হয়।
৮.এক বছর ট্রেনিং করে এমসিপিএস দেয়া যায়।

অসুবিধাঃ
১.ট্রেনিং কালীন কোন ভাতা পাওয়া যায় না।
২.কোর্সে না গেলে স্যাররা ক্লাস নেন না।
৩.সুপারভিশন নাই।
৪.বিসিএস থেকে ট্রেনিং পোস্টে আসা ডিফিকাল্ট।মামা,চাচার,টাকার জোর লাগে।
৫.পাসের হার কম।তবে,গত কয়েক সেশনে ২য় পর্বে পাসের হার বেড়েছে।তাছাড়া,একবার রিটেন পাশ করলে ৩ বার ভাইভা দেয়া যায়।

এম ডি(রেসিডেন্সী)

সুবিধাঃ
১.ট্রেনিং কালীন ভাতা পাওয়া যায়।
২.স্যাররা ক্লাস নেওয়ার চেষ্টা করেন।
৩.ট্রেনিং পোস্টে বিসিএস থেকে আসা সহজ।
৪.৩ মাস পর পর পরীক্ষা(ব্লক ফাইনাল) থাকে।নিজেকে এসেসমেন্ট করা সম্ভব।
৫.যাদের বিসিএস আছে তাদের জন্য ভাল প্রোগ্রাম।

অসুবিধাঃ
১.ইন্টার্ন করার প্রায় ১৮ মাস পর কোর্স শুরু হয়।
২.দুইটা পরীক্ষাঃ ফেইজ এ ইন্টারনাল মেডিসিন/জেনারেল সার্জারি ,ফেইজ বি নিজের সাবজেক্ট।
৩.১০ হাজার টাকা দিয়ে একজনের পক্ষেই চলা ডিফিকাল্ট, তার উপর বাইরে চেম্বার,ক্লিনিক করা যায় না।চেম্বার,ক্লিনিক করলে পড়াশুনা হবে না।পড়াশুনা না করলে ব্লকে পাস হবে না।
৪. ৪ বছরের(২ বছর ট্রেনিং + ২ বছর পরীক্ষা)মধ্যে ফেইজ এ ক্লিয়ার করতে হবে।ফেইজ এ সর্বোচ্চ ৪ বার দেওয়া যায়।এর মধ্যে পাস করতে না পারলে কোর্স আউট,সাথে ২ বছরের ট্রেনিং কোন কাজে লাগবে না।
৫.ট্রেনিং পিরিয়ডে ইন্টার্র্নির মত কাজ করা লাগে অর্থাৎ কাজের অনেক চাপ।
৬.পাসের হার আগে ভাল থাকলেও গত বছর থেকে পাসের হার অনেক কম।যেমন,এই জানুয়ারিতে BSMMU র ইন্টারনাল মেডিসিন ফেইজ এ ১১ জন পরীক্ষা দিয়ে ২ জন পাস করছে।
৭.কোন ব্লক যদি রিপিট করা লাগে তাহলে অটোমেটিক ৬ মাস লস।ফেইজ এ দেয়ার সুযোগ ৪ বার থেকে কমে ৩ বারে নেমে আসে।
৮.প্রতিদিন যাওয়া লাগে,ইভেন শুক্রবারেও ডিউটি থাকে।

………
ডা. আমিনুল্ল ইসল্লাম
সিলেট মেডিকেল কলেজ
৪৬ তম ব্যাচ,২০০৭-০৮

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “এফসিপিএস ও এমডি সুবিধা এবং অসুবিধা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।