বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

উপজেলা পর্যায়ে ‘মারামারির রোগী’- সদ্য নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের জন্য পরামর্শ- পর্ব ৩

লেখকঃ ডাঃ অনির্বাণ সরকার

ধরে নিচ্ছি- আমার আগের কাঁচা হাতের লেখাদুটো আপনারা পড়েছেন। কোনো প্রাপ্তির আশায় নয়, বরং দু-একজনও যদি আমার লেখা থেকে উপকৃত হন, তাহলেই নিজেকে ধন্য মনে করবো।

যাক, এবার আসল কথায় আসি। আজ আপনাদের বলবো- ইনজুরি সার্টিফিকেট (প্রচলিত ভাষায় এমসি বা Medical Certificate) কিভাবে লিখবেন। Assault-এর শিকার রোগীরা মামলা করলে আপনার হাসপাতালের অফিসে সাধারণত স্থানীয় থানা থেকে একটি অনুরোধপত্র আসবে। কখনো কখনো তা আসতে পারে উপজেলা বা জেলা আদালত থেকেও। আপনার অফিসে এটি গ্রহণ করা হবে, তারপর আপনাকে জানানো হবে। যদি সংশ্লিষ্ট রোগীকে আপনি ইমার্জেন্সিতে দেখে থাকেন, তার আঘাতের বর্ণনা লিখে থাকেন, ইনজুরি সার্টিফিকেটও আপনাকেই লিখতে হবে।
এই পত্রটি পাওয়ার পর আপনার করণীয়গুলো একে একে বলছি এবার:

১) আঘাতপ্রাপ্ত রোগীকে সাধারণত এই পত্রে ‘জখমী’ হিসেবে উল্লেখ করা থাকে। আপনি এই পত্রটি নিয়ে assault-এর খাতা বের করে তারিখ মিলিয়ে সংশ্লিষ্ট এন্ট্রিটি খুঁজে বের করুন।

২) আপনার হাসপাতালের অফিসে ইনজুরি সার্টিফিকেট লেখার যে ফর্ম আছে, সেটি সংগ্রহ করুন। অনেক হাসপাতালে ফর্ম থাকেনা, সাদা একটা খাতায় লিখতে হয়। আপাতত ফর্মে কিভাবে লিখবেন সেটা বলছি।

৩) দুটো ফর্ম কার্বন পেপার সংযুক্ত করে লিখবেন, কারণ একটি কপি অফিস সংরক্ষণ করবে। স্পষ্টাক্ষরে রোগীর নাম, বয়স, ঠিকানা, পিতা বা স্বামীর নাম ইংরেজিতে লিখুন। সনাক্তকারীর পরিচয়ও ইংরেজিতে লিখুন। কারণ ইনজুরি সার্টিফিকেট ইংরেজিতেই হয়।

৪) ইমার্জেন্সিতে রোগীর আগমনের তারিখ, সময়, আঘাত পাবার সময় লিখুন।

৫) লিখুন এই এন্ট্রিটির ইমার্জেন্সি রেজিস্ট্রেশন নম্বর, যেটি খাতায় আছে।

৬) আঘাতের সময়কাল: এটা হচ্ছে রোগী কতক্ষণ পর ইমার্জেন্সিতে এলো, তার সময়। যেমন- কোনো রোগী যদি আসে বিকেল পাঁচটায়, আর আঘাত পাবার সময় যদি হয় দুপুর একটা, তাহলে আঘাতের সময়কাল হবে চার ঘন্টা।

৭) আঘাতের বর্ণনা: ফর্মে ছক করা থাকে। এ অংশে আপনি খাতায় যা যা আঘাতের বর্ণনা যেভাবে লিখেছেন, ঠিক সেভাবে পয়েন্ট আকারে লিখবেন। খাতায় লেখা বর্ণনা পরিবর্তন করবে না। যেমন- খাতায় যদি Incised-looking wound লেখা থাকে, তাহলে তাই লিখুন, Split laceration লিখবেন না, যদিও দুটো একই।

৮) প্রতিটি আঘাতের বর্ণনার পাশে remark-এর ঘরে কোনটির জন্য কি Investigation দিয়েছিলেন, উল্লেখ করুন। রোগী রিপোর্টের ফটোকপি জমা দিয়ে থাকলে সেটা খাতায় উল্লেখ থাকবে (আমার প্রথম পোস্ট দেখুন), সেটি বের করে Investigation-এর ফাইণ্ডিংস লিপিবদ্ধ করুন। রোগী রিপোর্টের ফটোকপি জমা না দিলে লিখুন- Report was not submitted.

৯) এরপর পুলিশ/ আদালতের পত্রের স্মারক নম্বর, থানার নাম লিখুন।

১০) রোগী যদি ভর্তি করা থাকে, স্টাফ সিস্টারকে বলে রোগীর ইনডোরের ফাইল বের করে ইনডোরের রেজিঃ নম্বর উল্লেখ করুন।

১১) সবশেষে তারিখসহ আপনার ইনিশিয়াল দিন। এটিও যথেষ্ট নয়, আপনার পূর্ণ নাম, ডেজিগনেশন, কোড নম্বরও উল্লেখ করবেন। আপনার নামের সিল দিন এখানে।

তো, হয়ে গেলো ইনজুরি সার্টিফিকেট লেখা। এবার এ বিষয়ে কয়েকটি টিপস-

ক) স্পষ্টাক্ষরে ইংরেজিতে লিখবেন। কাটাকাটি হলে এটা ছিঁড়ে ফেলে নতুন ফর্মে লিখবেন।

খ) রোগীর কিংবা সনাক্তকারীর নাম, বয়স খাতায় একটা, আর পত্রে কাছাকাছি আরেকটা থাকতে পারে। যেমন- খাতায় আছে- নূর আলি, বয়স-২০, আর পত্রে আছে- নূর মিয়া, বয়স- ২৩। এক্ষেত্রে খাতারটা লিখুন।

গ) লক্ষ্য করুন ফর্মের নিচে কাউন্টার সাইনের জায়গা আছে কিনা। এটা থাকলে ভালো, সিনিয়র ডাক্তার কোনো ভাষায় আপত্তি করলে বা আপনার ভুল দেখিয়ে দিলে আপনি সংশোধন করতে পারবেন।

ঘ) ইনজুরি সার্টিফিকেটও সর্বোচ্চ গোপনীয়। এটি কাউকে দেখাবেন না, রোগীর লোক বা পুলিশকেও নয়। কাটাকাটিতে ছিঁড়ে ফেলার প্রয়োজন হলে ভালো করে ছিঁড়ে ফেলবেন।

( আজ এ পর্যন্তই। অত কথা হয়তো বোঝাতে পারিনি, তবে সরকারী ডাক্তার হিসেবে কাজ শুরু করলে যদি এই লেখাগুলো পড়েন, আমার ধারণা- কিছুটা হলেও উপকার পেতে পারেন। পরবর্তীতে এক্সপার্ট উইটনেস হিসেবে আদালতে কখন ও কিভাবে আপনি সাক্ষ্য দেবেন- এ নিয়ে বলার ইচ্ছে রইলো।)

আগের দুটি পর্বঃ
পর্ব-১

পর্ব-২

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।