শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

উত্তপ্ত মমেক ক্যম্পাস ,হোস্টেল নিরাপত্তাজনিত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের ৬ দফা দাবি

 

21769951_1827562560605759_678144740_n

বরাবরের মতো অধিকার আদায়ের দাবিতে  আবারো উত্তপ্ত এম এম সি ক্যাম্পাস।

শিক্ষার্থী হোস্টেলের নিরাপত্তার জের ধরে  মোট ৬ দফা দাবী নিয়ে  এবারের আন্দোলন।

দাবীগুলো  হল :

১.ছাত্র হোস্টেলে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন।
২. ছাত্র হোস্টেল এবং  অত্র ক্যাম্পাসে পর্যাপ্ত সি সি ক্যামেরা স্থাপন।
৩. ছাত্র হোস্টেলে আইডি কার্ড প্রদর্শন ব্যতীত প্রবেশ নিষিদ্ধকরণ।
৪. ছাত্র এবং ছাত্রী উভয় হোস্টেলের সামনের গেইট সংস্কার।
৫. ছাত্র হোস্টেলের দেয়াল মেরামত,উঁচুকরণ ও কাঁটাতার স্থাপন।
৬. যত দ্রুত সম্ভব ছাত্র হোস্টেল পর্যায়ক্রমে কলেজ ক্যাম্পাসে স্থানান্তর।

বহুদিন ধরে শিক্ষার্থীরা হোস্টেলের  নিরাপত্তাজনিত বিষয়গুলো কলেজ প্রশাসনকে বিভিন্নভাবে জানিয়ে আসছিলো  ।
শিক্ষার্থীদের কাছে জানা গেল, ২ মাস আগেও তারা ২৫ দফা দাবী নিয়ে কলেজ প্রশাসনের কাছে যায় ।যেখানে মূল বিষয় ছিল হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কলেজ হোস্টেল সংস্করণ ।
শিক্ষার্থীদের আশা ছিল হোস্টেলে স্থানীয় সর্বসাধারনের অবাধ বিচরণ, নেশা আর মাতলামির আখড়া হয়ে ওঠা মমেক হোস্টেল এবার তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে ।সেই  ১১ বছর আগে বসবাস অযোগ্য হিসাবে ঘোষিত হলগুলার সংস্করণ হবে । কিন্তু লিখিত স্মারক লিপি সহ যথাযথ ভাবে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করার পর ২ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস এবং ২/১ দিনের পুলিশ সিকউরিটি ছাড়া আর কিছুই মিলেনি শিক্ষার্থীদের কাছে জানা যায় ।

 

কিন্তু গত বৃহস্পতিবার আকস্মিক ভাবেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা অর্থ্যাৎ গত  ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র হোস্টেল সংলগ্ন একটি সেপটিক ট্যাঙ্কে একটি লাশ পাওয়া যায়।

পরবর্তীতে  এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেপটিক ট্যাংকি থেকে জাহাঙ্গীর নামক  ১৮ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারে ফেরত দেয়া হয়। আসামীদের ধরার চেষ্টা চলছে।

21763996_1827562613939087_1864728112_n

উক্ত ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কোন সম্পৃক্ততা না থাকলেও এই নিয়ে তাদের মনে ভয় ও শংকার সৃষ্টি হয়, প্রশ্ন ওঠে নিরাপত্তার ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী প্ল্যাটফর্ম প্রতিনিধি কে জানান , “চাকু দেখিয়ে মোবাইল, ল্যাপটপ নেওয়া , রুম থেকে চুরি তো সবসময়কার ঘটনা। এছাড়া হলের ওয়ালের উপর দিয়ে গাজার ব্যবসা, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ইয়াবা, গাজার আসর হরহামেশা হতেই থাকে। আমাদের সামনে দিয়ে অন্যদের রুম থেকে চুরি করা জিনিস,জামা কাপড় নিয়ে যেতে দেখলে বাধা দিলে ভয় দেখায় এই সকল চক্র আর  হাতাহাতির ঘটনাও ঘটেছিল কয়েকবার “।

 

আরও জানা যায়,  ক্যাম্পাসের ছাত্রীদের হলেও বাইরের ছেলেরা অনেক সময় ঢুকে যায় আর ইভ টিজিং এর শিকারও হতে হয় তাদের সবাইকে  ।  এর আগে ইভটিজিং এর বিরুদ্ধে  প্রতিবাদ জানিয়ে ম-৪৩ ব্যাচ থাকাকালিন সময়ে আন্দোলন হয়েছিল এবং  ক্যাম্পাসও বন্ধ  ছিলো ৪ দিন।  আশ্বাসও পেয়েছিলো ছাত্ররা ; কিন্তু ফলাফল শুন্য  ।

21767809_1827562577272424_1991121162_n

তাই এবার শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ অধিকার আদায়ের এই যুদ্ধে। আন্দোলনের অংশ হিসাবে প্রথমদিন শনিবার কলেজ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়  এবং অধ্যক্ষের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। অধ্যক্ষ মহাদয় আশ্বাস দেন এবং পরের দিন একাডেমিক কাউন্সিলের মিটিং আহবান করেন। আন্দোলন রবিবারও একই ভাবে চালিয়ে যায় শিক্ষার্থীরা ।

21697847_1827562580605757_1656426704_n

রবিবার সকাল ১১ টার মিটিং শেষ এ সকল দাবী নিয়ে অধ্যক্ষ মহাদয়সহ পুরা একাডেমিক কাউন্সিলকে সাথে নিয়ে ছাত্র ও মিডিয়ার মুখোমুখি হন উপাধ্যক্ষ জনাব আ.ন.ম ফজলুল হক পাঠান।
তিনি ছাত্রদের এই দাবী শতভাগ যৌক্তক বলে অভিহিত করেন এবং আশ্বাস দেন বিকাল থেকেই দাবী ২,৩ এর কাজ শুরু হবে এবং আরো বলেন স্থায়ী ক্যাম্প  ( দাবী ১ ) এর প্রশাসনিক জটিলতা শেষ হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্প চালু করবেন।

৬ নম্বর দাবিটিকে সাদরে গ্রহন করেন এবং এ বিষয়ে  কতৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান। এছাড়া  ৪  ও ৫ নম্বর দাবির কার্যাবলী শুরু করার জন্য কিছুদিন সময় চেয়ে নেন তিনি।

 

21691397_1827562540605761_726215565_n

কিন্তু শিক্ষার্থীরা জানায় তাদের ৬ নম্বর দাবি ব্যতিত অন্যান্য সকল দাবি বাস্তবায়নের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্লাস, ওয়ার্ড সহ একাডেমিক সকল কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে রেখেছে , রাখবে।  তবে দাবীগুলো মৌখিক ভাবে মেনে নেওয়ায় তারা একাডেমিক ভবনে তালা ঝুলানোকে সাময়িকভাবে বন্ধ রাখবে বলে জানানো হয়েছে।   নিয়মমত ক্লাসে  যেতে চায় তারা কিন্তু প্রতিবারের মতো আশ্বাস কিংবা প্রাতিষ্ঠানিক কোন ধুম্রজালে পরে দাবী আদায়ের পথ থেকে সরে যাবেনা এবার তারা ।  নিরাপত্তা নিয়েই পড়ার টেবিলে ফিরে যেতে চায় তারা আবারো।

 

আশ্বাস আর প্রশাসনিক বেড়াজালে শিক্ষার্থীরা চিরদিনই বন্দি , কিন্তু আর না।  নিরাপত্তা তাদের অধিকার, শুধু দাবিই নয়।
লাশটা আজ হয়তো হোস্টেল সংলগ্ন কেষ্টপূর এলাকার এক যুবকের কিন্তু কাল তো নিজেদের কেউ হতে পারে। সাদা এপ্রন পরতে এসে সাদা কাফন যেন কারো ঠিকানা  না হয়  ।

 

তথ্যঃ  এস এম রাকিব (ম-৫২তম)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।