মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
দিবস

আজ শহীদ ডা. মিলন দিবস

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ১:০১ · ২ মিনিটে পড়ুন
আজ শহীদ ডা. মিলন দিবস
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ নভেম্বর, ২০২০, শুক্রবার

আজ ২৭ নভেম্বর, ‘শহীদ ডা. মিলন দিবস’। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ৩০তম শাহাদাতবার্ষিকী আজ।

ছবিঃ শহীদ ডা. শামসুল আলম খান মিলন।

ডা. মিলন ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্মসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক। ১৯৯০ সালের আজকের এই দিনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের উত্তাল সময়ে ঘাতকের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ হন ডা. মিলন। তাঁর রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। পরে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের স্বৈরশাসনের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন তাঁরা। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী দল ও সংগঠনসহ শহীদের পরিবারের পক্ষ থেকে আজ বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিতে আছে কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, সূরা ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা।

ছবিঃ শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ম্যুরাল ও স্মৃতি-ফলক (ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশের সড়ক, ঢাকা)

এছাড়াও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)-এর কর্মসূচিতে রয়েছে সকালে কালো ব্যাজ ধারণ, শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ প্রভৃতি। বিএমএ-এর সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব অধ্যাপক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, “শহীদ ডা. মিলন ছিলেন স্বৈরাচারবিরোধী এক সৈনিক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। মিলন গণতন্ত্রের শক্তি”।

সেই ১৯৯০ সাল থেকে প্রতিবছর শহীদ ডা. মিলন সংসদ ২৭ নভেম্বর শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে। মিলন হত্যার দুই যুগ পেরিয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করা যায়নি এখনো।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬

নিজস্ব প্রতিবেদক, প্ল্যাটফর্ম টুডে "এক স্বাস্থ্য, এক পদক্ষেপ, এখনই এএমআর প্রতিরোধ করুন" বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ বর্তমান বিশ্বে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হলো অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর (Antimicrobial Resistance)। অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের অপব্যবহার ও অতিরিক্ত ব্যবহারের…

২১ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

আজ বিশ্ব এইডস দিবস, এ বছর আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ

রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪ আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এ উপলক্ষে দেশের এইডস সংক্রান্ত নানা পরিসংখ্যান তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ব এইডস দিবসে এবারের প্রতিপাদ্য 'অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে'। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ…

১ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস-২০২২

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মে ২০২২, শনিবার প্রতিবছর ১৯ মে সারা বিশ্বে 'বিশ্ব পারিবারিক চিকিৎসক দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। ২০১০ সালের মে মাসে মেক্সিকোর ক্যানকুনে একটি কাউন্সিল সভায় 'ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ ফ্যামিলি ডক্টরস' (WONCA) দ্বারা এই দিবসটি প্রথম ঘোষণা করা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।