সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আজ বিশ্ব শ্রবণ দিবস

৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। ২০১৬ সালের প্রতিপাদ্য বিষয়ঃ ‘Childhood hearing loss: act now, here is how!” শৈশবের বধিরতা বা শ্রবণশক্তি হ্রাসের অধিকাংশ কারণ প্রতিরোধযোগ্য। সময়মত এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থা নেয়া হলে বধির শিশুদের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন সম্ভব। বিশ্ব শ্রবণ দিবস উদযাপনের উদ্দেশ্য জনসচেতনতা সৃষ্টি।

শিশুর বেড়ে উঠার অন্যতম প্রধান উপাদান শুনতে পাওয়া। “শোনা”-শিশুর কথা বলা, সামাজিক যোগাযোগ এবং শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। যে কোন মাত্রার শ্রবণশক্তি হ্রাস বা বধিরতা শিশুর ভাষার বিকাশ, ব্যক্তিগত ও সামাজিক আচরণ, আত্মবিশ্বাস, পড়াশোনায় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। বধিরতা শুধুমাত্র ব্যক্তিগত জীবন নয় একটি দেশের আর্থ সামাজিক উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে।

বধিরতার কারণঃ ১ বংশগত
২ প্রসবকালীন জটিলতাঃ কম ওজন, প্রিম্যাচুরিটি, বার্থ এসফ্যাক্সিয়া, নিউনেটাল জন্ডিস।
৩ সংক্রমণঃ মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণঃ সাইটোমেগালো ভাইরাস, রুবেলা। শিশুর মেনিনজাইটিস, মাম্পস, মিসেলস, মধ্য কর্ণের সংক্রমণ।
৪ উচ্চ শব্দঃ দীর্ঘকাল উচ্চ শব্দ-ক্ষতিকার ভলিউমে হেডসেট, হঠাৎ মাত্রাতিরিক্ত শব্দ-আতশবাজির শব্দ।
৫ কানের জন্য ক্ষতিকর ওষুধের ব্যবহার
৬ কানের অন্যান্য অসুখ

প্রতিরোধের কলাকৌশলঃ ১ টিকাদান কর্মসূচী জোরদার করা
২ শিশুদের শ্রবণ ক্ষমতা স্ক্রিনিং কর্মসূচী
৩ স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষিত করা
৪ হেয়ারিং ডিভাইস এবং থেরাপি সহজলভ্য করা
৫ শব্দদূষণ নিয়ন্ত্রণ, ওটোটক্সিক ওষুধের নিরাপদ ব্যবহার
৬ জনসচেতনতা বৃদ্ধি

বিশ্ব শ্রবণ দিবস ২০১৬ উপলখে আগামী ৪ মার্চ শুক্রবার ENT and Head-Neck Cancer Hospital and Institute, Bangladesh প্রাঙ্গণে বিনামুল্যে নাক-কান-গলা চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে। আগ্রহী সকলকে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

চিকিৎসা ক্যাম্প-এ অংশগ্রহণ করবেনঃ১। প্রফেসর কামরুল হাসান তরফদার, চেয়ারম্যান, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ও সভাপতি, সোসাইটি অফ অটোল্যারিনগলজী এন্ড হেড-নেক সারজন্স অফ বাংলাদেশ।২। প্রফেসর আবুল হাসনাত জোয়ারদার, প্রাক্তন চেয়ারম্যান, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ৩। ডাঃ নাসিমা আকতার, এসোসিয়েট প্রফেসর, নাক-কান-গলা বিভাগ, বিএসএমএমইউ ।
সময়ঃ সকাল ৯ঃ০০ – ১১ঃ৩০রেজিস্ত্রেশনঃ ৩০/=যোগাযোগঃ ই এন টি এন্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল, প্লট ১২/এফ, শের-এ-বাংলা নগর, আগারগাও, ঢাকা।ফোনঃ ৫৮১৫১৬৬০, ৫৮১৫১১৫৯, ০১৭৬৩৬৯০৫৭১Capture

Captureস

ব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।