মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অসহায় মানুষের পাশে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন, চাঁদপুর

৩১ মার্চ, ২০২০ 

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে দশ দিনের সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছে চাঁদপুর সহ সারা দেশের অসহায় খেটে খাওয়া মানুষেরা। তাই এমন দুর্যোগের সময় তাদের পাশে “মানুষ মানুষের জন্য” শ্লোগানে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারবৃন্দ।

জনসচেতনতা মূলক লিফলেট বিলি করার মাধ্যমে কার্যক্রম শুরু করে গতকাল ৫০ টি অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করেন তারা। নিত্যপণ্যের মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মুড়ি এবং ১ টি হ্যান্ড স্যানিটাইজার।

এমন কার্যক্রম সম্পর্কে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন, চাঁদপুর এর এডমিন সাজ্জাদ হোসেন লিখন ( ফাইনাল ইয়ার) বলেন, দেশের সচেতন নাগরিক এবং মেডিকেল শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ব এবং কর্তব্যবোধ এর জায়গা থেকে ডাঃকবীর হোসেন, ডাঃ নাজমুল হাসান এবং ডাঃ তানভীর এর পরামর্শক্রমে এই কার্যক্রম হাতে নিয়েছিলেন তারা, বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, যাদের দিন এনে দিন খেতে হয়, এই অঘোষিত লক ডাউনের মধ্যে যাদের অন্য কোথাও হতে সাহায্যের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সে সকল খেটে খাওয়া মানুষদের মাঝে এই নিত্যপণ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে এসেছেন তারা। প্রথম পর্যায়ে ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে, পরবর্তীতে এই কার্যক্রম অব্যহত থাকবে।

এছাড়াও চাঁদপুরবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন করার জন্য লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাষক স্প্রে ছিটানো সহ কয়েকটি কার্যক্রম চালমান রয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেচ্ছাসেবী কাজ করছেন সকলকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চাঁদপুর জেলার বিত্তবানদের দুস্থ -অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানানো হয়।

তথ্যসূত্রঃ সাজ্জাদ হোসেন লিখন

নিজস্ব প্রতিবেদক /  নাজমুন নাহার মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।