বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৯ মাস ধরে ভাতা পাচ্ছেন না বিএসএমএমইউ নন-রেসিডেন্টরা; দ্রুত ব্যবস্থা করবার আশ্বাস ভিসির

প্ল্যাটফর্ম প্রতিবেদন, 

৩০ মার্চ, ২০২৩, বৃহস্পতিবার, 

ভাতাই যখন একমাত্র উপার্জন, কোর্সে থাকাকালীন চাকরী করা যাবে না অন্য কোথাও। এমন যখন অবস্থা, সেই ভাতাও যদি পাওয়া না যায় ৯ মাস ধরে, তখন একজন চিকিৎসক কিভাবে দিনযাপন করেন তা কল্পনা করাও অসম্ভব। এমনই অবস্থায় দিন অতিবাহিত করছেন বিএসএমএমইউ ও সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোতে কোর্সে থাকা প্রায় ১৫০০ উচ্চতর শিক্ষার্থী।

বিএসএমএমইউতে দুই বছর মেয়াদী ডিপ্লোমা, এমফিল ও এমপিএইচ কোর্সে থাকা নন রেসিডেন্ট শিক্ষার্থীদের জন্যে অক্টোবর, ২০২০ সাল হতে ভাতা চালুর ঘোষণা দেয়া হয় যা ২০২০-২২ সেশনে শিক্ষার্থী পূর্ণ পেয়েছেন, কিন্তু ২০২১-২৩ সেশনের শিক্ষার্থীদের ১ বছর পেলেও সর্বশেষ ২০২২-২৪ সেশনের শিক্ষার্থীরা কোন ভাতাই এখন পর্যন্ত পাননি। অর্থাৎ, বর্তমানে যেসব শিক্ষার্থী এসব কোর্সে অধ্যয়নরত আছেন, তারা সবাই গত ৯ মাস ধরে ভাতা ছাড়াই সেবা দিয়ে যাচ্ছেন।

কিভাবে চলছে তাদের সংসার, এই দ্রব্যমূল্যের উর্ধবগতিতে একমাত্র উপার্জনের উৎস যখন থাকে না, তখন কিভাবেই বা তারা উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করবেন আর কিভাবেই যা জনগণের সেবা করবেন। একাধিকজনের সাথে কথা বলে জানা গেছে তাদের আর্থিক দুরবস্থার কথা। এমনকি কোর্সের বিভিন্ন ফি ও খরচ দিতেও তাদের শরণাপন্ন হতে হচ্ছে পরিবারের। এমবিবিএস পাশ করবার পর যা বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব ও লজ্জাজনক।

দীর্ঘদিন এ অচলাবস্থার চলবার পর বাধ্য হয়েই নন রেসিডেন্টরা গত ২৯ মার্চ অবস্থান কর্মসূচী পালন করেন। পরবর্তীতে এ বিষয়ে গত ২৯ মার্চ, ২০২৩ বিএসএমএমইউ তে আয়োজিত এক সভায় ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দীন আহমদ দ্রুততম সময়ে এ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন। তিনি সাত দিনের মধ্যে বিল জমা দিতে বলেন এবং ১৫ দিনের মধ্যেই নন রেসিডেন্টরা তাদের প্রাপ্য ভাতা পেয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বর্তমান প্রেক্ষাপটে ২০০০০ টাকা একজন উচ্চতর শিক্ষার্থীর ভাতা হিসেবে অনেক কম বলে তিনি স্বীকার করেন এবং ভবিষ্যতে ভাতা বৃদ্ধির জন্যে তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং এই নিয়ে কাজ করবেন বলে জানান।

প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি এর পক্ষ হতে নন রেসিডেন্টসহ সকল পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যাতে তাদের প্রাপ্য ভাতা দ্রুততম সময়ের মাঝে পেয়ে যান এবং ভবিষ্যতে তারা যাতে তাদের উপযুক্ত মর্যাদা পান তার আশাবাদ ব্যক্ত করে।

 

প্ল্যাটফর্ম প্রতিবেদক

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।