মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের নেতৃত্বে ডা. শাহীদ-ডা. রাতুল

অংকন বনিকপ্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২০, ৩:৩৬ · ১ মিনিটে পড়ুন
৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের নেতৃত্বে ডা. শাহীদ-ডা. রাতুল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের দায়িত্ব, অধিকার এবং সুরক্ষা কে সামনে রেখে ৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি পদে ডা. সৈয়দ মুহাম্মদ শাহীদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডা. মাহফুজ আলম খান রাতুল।

গত ৩০ আগস্টের ঘোষিত তফসিল অনুসারে ৩৩ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের নির্বাচন, ২০২০ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে সভাপতি পদে কেবল একটি এবং সাধারণ সম্পাদক পদেও মাত্র একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ফলে পূর্বঘোষিত জরুরি নির্বাচন বিধি প্রক্রিয়ার ৩নং ধারা অনুযায়ী ডা. শাহীদ ও ডা. রাতুল বিনাপ্রতিদ্বন্দিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে নির্বাচিত হন। গতকাল (৩ সেপ্টেম্বর) বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ক্যাডার সার্ভিস ব্যাচ ‘স্বাস্থ্য ক্যাডার ৩৩ ব্যাচ’ যার ক্যাডার সংখ্যা প্রায় ছয় হাজার পাঁচশ। আগামী ৭ সেপ্টেম্বর (সোমবার) ২০১ সদস্য বিশিষ্ট কমিটির বাকী পদগুলোর জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।