শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৩য় পেশাগত পরীক্ষায় কুমিল্লা মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মে’২০১৮ সালের তৃতীয় পেশাগত পরীক্ষায় বরাবরের মতোই অসাধারণ সাফল্য অর্জন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক)। গতকাল, ২৯শে আগষ্ট প্রকাশিত রেজাল্ট সূত্রে জানা যায়, প্রথম স্থান সহ গৌরবময় মোট ১০টি প্লেসের ৭টি-ই অধিকার করে নিয়েছে বৃহত্তর কুমিল্লার একমাত্র সরকারি মেডিকেল কলেজটি। সেই সাথে মোট ১৮ জন শিক্ষার্থী লাভ করেছেন এক বা একাধিক বিষয়ে অনার্স মার্ক। কুমেকের মোট পরীক্ষার্থী ছিলেন ১০৩ জন, তন্মধ্যে পাশ করেছেন ৮৯ জন, অর্থাৎ মোট পাশের হার ৮৬.৫%।

কুমিল্লা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী
মোসাম্মৎ মানজিয়া নুর ফার্মাকোলজি ও মাইক্রোবায়োলজিতে অনার্স সহ প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ইতঃপূর্বে প্রথম ও দ্বিতীয় পেশাগত পরীক্ষায়ও সমগ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন। এছাড়াও চতুর্থ,পঞ্চম,ষষ্ঠ,সপ্তম,অষ্টম ও দশম প্লেসও অর্জন করেছেন আলোচ্য মেডিকেল কলেজের কৃতি ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৪জন, যাদের অধিকাংশই খারাপ করেছেন ফার্মাকোলজী বিষয়ে।

১৯৮১-৮২ শিক্ষাবর্ষে প্রথমবার যাত্রা শুরু করা কুমিল্লা মেডিকেল কলেজ হতে এখন পর্যন্ত ২১টি ব্যাচ সাফল্যের সাথে স্নাতক ও ইন্টার্ণশীপ সম্পন্ন করেছে এবং ২২ তম ব্যাচ স্নাতক সম্পন্ন করে ইন্টার্ণশীপ করছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চমকপ্রদ ফলাফল করে আসছে এবং ইতোমধ্যে এই মেডিকেল কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশে ও বিদেশে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন।

নিউজ ডেস্ক / এম. তাহমিদ উর রহমান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।